Metrology: Building Trust in Policy Making” যার ভাবার্থ –“নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি” এই প্রতিপাদ্যের উপর গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন ও বিএসটিআই, গাজীপুর এর যৌথ উদ্যোগে ২১ মে, ২০২৬ খ্রিঃ রোজ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলেচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নূরুল করিম ভূঁইয়া , জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর; সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর; বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ সাবরীনা মোহনা, MOCS, সিভিল সার্জন অফিস, গাজীপুর ও জনাব মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), গাজীপুর। স্বাগত বক্তব্য দেন এস, এম, তালাত মাহমুদ, উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান, বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গাজীপুর; সভায় বিভিন্ন সরকারী-বেসরকারী, স্বায়ত্বশাসিত সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ,ব্যাবসায়ী নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই বিএসটিআই কার্যক্রমের উপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএসটিআই গাজীপুর এর অফিস প্রধান এস, এম, তালাত মাহমুদ বিএসটিআই‘র কার্যক্রম, গ্রহনযোগ্যতা উল্লেখ করেন এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারী, সংশ্লিষ্ট অন্যান্য সকলের দক্ষতা আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ব মেট্রোলজি দিবসের মূল প্রবন্ধের উপর আলোকপাত করেন জনাব রেদুয়ানুল ইসলাম মৃদুল, সহকারী অধ্যাপক, ম্যাটেরিয়ালস এন্ড মেটালির্জিক্যাল বিভাগ, ডুয়েট, গাজীপুর।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে মহাকাশ গবেষণা থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান সহ দৈনন্দিন জীবনের সকল ক্ষেত্রে ওজন ও পরিমাপের গুরুত্ব তুলে ধরেন। একইসাথে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং নীতি নির্ধারণের গ্রহণযোগ্যতায় সঠিক পরিমাপের বিষয়টিকে পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেছেন। আর্থ সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় বিএসটিআই’র মনিটরিং কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করেন।
এছাড়াও আলোচনা সভায় বিশেষ অতিথি ডাঃ সাবরীনা মোহনা, MOCS, সিভিল সার্জন অফিস, গাজীপুর ও জনাব মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), গাজীপুর এবং সভাপতি মোঃ শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর, বিএসটিআই’র কার্যক্রমের ভূয়শী প্রসংশা করেন এবং সেই সাথে তাদের অভিজ্ঞতায় ওজন ও পরিমাপের গুরুত্ব তুলে ধরেন|
উক্ত আলোচনা সভায় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সরকারী, স্বায়ত্বশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিটি পত্রিকায় প্রকাশের ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হলো।