২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস
আগামী ২০ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিশ্ব মেট্রোলজি দিবস। ব্যবসা বাণিজ্যের সকল ক্ষেত্রে মেট্রিক পদ্ধতির বাস্তবায়ন এবং সঠিক ওজন ও পরিমাপ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর বিশ্বব্যাপি এ দিবসটি পালন করা হয়। এ বছর বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য ‘Metrology: Building Trust in Policy Making’ যার ভাবার্থ –‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটির তাৎপর্যসহ ভোক্তা সাধারণের করণীয় বিষয়ে আলোচনা সভা আগামী ২১ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ রোজ বৃহস্পতিবার, সকাল ১০.০০ ঘটিকায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গাজীপুরের উদ্যোগে ও জেলা প্রশাসন গাজীপুরের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ নূরুল করিম ভূঁইয়া , জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ শরিফ উদ্দীন, পুলিশ সুপার, গাজীপুর এবং ডাঃ মোঃ মামুনুর রহমান, সিভিল সার্জন, গাজীপুর। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জনাব মোঃ শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর।