June 5, 2026, 4:02 am
শিরোনাম :
গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সদস্যদের মাঝে উপহার বিতরণ। কালিয়াকৈরে ভিজিএফের চাল  বিতরণে অনিয়মের অভিযোগ “বিএসটিআই গাজীপুর কার্যালয় ও জেলা প্রশাসক গাজীপুরের উদ্যোগে গনসচেতনামূলক আলোচনা বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ শে মে বিশ্ব মেট্রোলজি দিবস বিএসটিআই গাজীপুর কার্যালয়ের উদ্যোগে কালিয়াকৈর উপজেলা ভূমিসেবা মেলা ২০২৬ এর উদযাপন, আয়োজনে প্রশাসন প্রেসক্লাব বকশীগঞ্জ গঠন : সভাপতি রনি, সম্পাদক মারুফ দিনাজপুরের বিরামপুরে জনগণের টাকায় দায়সারা কাজ! বেপারীটোলা গেন্দা বাজার সড়কে অনিয়মের অভিযোগ ‎নবীগঞ্জে ব্যাটারিচালিত মিশুকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

প্রেসক্লাব বকশীগঞ্জ গঠন : সভাপতি রনি, সম্পাদক মারুফ

মোহাম্মদ আরমান, জামালপুর জেলা প্রতিনিধি:

 

 

‘সত্যের পথে, জনগণের পাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে ‘প্রেসক্লাব বকশীগঞ্জ’ এর ১৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ভোরের কাগজ পত্রিকার বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি সভাপতি এবং বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি মারুফ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১২ মে) দুপুরে এক হোটেলে সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আগামী দুই বছরের জন্য এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম (দৈনিক ভোরের বানী), কোষাধ্যক্ষ সুমন মিয়া (দৈনিক এই বাংলা), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হারুন-অর-রশিদ (দৈনিক ঘোষণা), দপ্তর সম্পাদক আবু তাহের (দৈনিক ডেসটিনি) এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত (বাংলা ৫২ ডটকম)।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো. আহমেদ সায়েম (আলোকিত দৈনিক), মনির হোসেন (দৈনিক চৌকস), মোহাম্মদ আরমান (দৈনিক সকালের বার্তা), ছানোয়ার হোসেন (রূপসী বাংলা), নিয়াজ মুর্শেদ (দৈনিক আলোকিত) ও মোনাহার মিয়া (একুশে নিউজ)।সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন খোরশেদ আলম (দৈনিক আজকের খবর), মাহবুবুর রহমান (ই-সময়), শরিফুল ইসলাম সুমন (দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর), শিহাব আরমান (দৈনিক দেশ বুলেটিন) এবং আলম মিয়া (বাংলাদেশ সময়)।
নবগঠিত কমিটির নেতারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।