June 5, 2026, 4:03 am
শিরোনাম :
গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সদস্যদের মাঝে উপহার বিতরণ। কালিয়াকৈরে ভিজিএফের চাল  বিতরণে অনিয়মের অভিযোগ “বিএসটিআই গাজীপুর কার্যালয় ও জেলা প্রশাসক গাজীপুরের উদ্যোগে গনসচেতনামূলক আলোচনা বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ শে মে বিশ্ব মেট্রোলজি দিবস বিএসটিআই গাজীপুর কার্যালয়ের উদ্যোগে কালিয়াকৈর উপজেলা ভূমিসেবা মেলা ২০২৬ এর উদযাপন, আয়োজনে প্রশাসন প্রেসক্লাব বকশীগঞ্জ গঠন : সভাপতি রনি, সম্পাদক মারুফ দিনাজপুরের বিরামপুরে জনগণের টাকায় দায়সারা কাজ! বেপারীটোলা গেন্দা বাজার সড়কে অনিয়মের অভিযোগ ‎নবীগঞ্জে ব্যাটারিচালিত মিশুকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

কালিয়াকৈর উপজেলা ভূমিসেবা মেলা ২০২৬ এর উদযাপন, আয়োজনে প্রশাসন

পলাশ পাল স্টাফ রিপোর্টার

 

 

গাজীপুরের কালিয়াকৈরে “ভূমিসেবা মেলা ২০২৬” উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১২টায় কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক ও কালিয়াকৈর বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম শাহারিয়ার, কালিয়াকৈর সাবরেজিস্টার মোঃ কামরুল হাসান সরকার, কালিয়াকৈর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জনাব
মোঃ মিজানুর রহমান, সাংবাদিকসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ করে ভূমিসেবা মেলার কার্যক্রমকে স্বাগত জানান।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) বলেন, ভূমিসেবা কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি সংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল কার্যক্রম আরও সম্প্রসারণ করা হচ্ছে।
র‍্যালি শেষে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি)কে উদ্দেশ্য করে বলেন, সাধারণ মানুষ যেন ভূমি সংক্রান্ত সেবা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হন সেদিকে বিশেষ নজর রাখতে হবে। তিনি আরও বলেন, গাজীপুর জেলায় বন বিভাগের জমি বেশি থাকায় ডিমার্কেশন সংক্রান্ত জটিলতায় সাধারণ মানুষকে দীর্ঘদিন ঘুরতে হয়। এ ধরনের ভোগান্তি দূর করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
এমপি মহোদয়ের সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন
ফকির এরশাদ শাহ, জনাব মোঃ মিজানুর রহমান শেলী, আবুল কালাম আজাদ, সাংবাদিক নাজিম উদ্দন সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব কালিয়াকৈর উপজেলা
এমপি মহোদয় অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ভূমিসেবা মেলা ২০২৬-এর সফলতা কামনা করেন।