June 5, 2026, 7:26 am
শিরোনাম :
গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সদস্যদের মাঝে উপহার বিতরণ। কালিয়াকৈরে ভিজিএফের চাল  বিতরণে অনিয়মের অভিযোগ “বিএসটিআই গাজীপুর কার্যালয় ও জেলা প্রশাসক গাজীপুরের উদ্যোগে গনসচেতনামূলক আলোচনা বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ শে মে বিশ্ব মেট্রোলজি দিবস বিএসটিআই গাজীপুর কার্যালয়ের উদ্যোগে কালিয়াকৈর উপজেলা ভূমিসেবা মেলা ২০২৬ এর উদযাপন, আয়োজনে প্রশাসন প্রেসক্লাব বকশীগঞ্জ গঠন : সভাপতি রনি, সম্পাদক মারুফ দিনাজপুরের বিরামপুরে জনগণের টাকায় দায়সারা কাজ! বেপারীটোলা গেন্দা বাজার সড়কে অনিয়মের অভিযোগ ‎নবীগঞ্জে ব্যাটারিচালিত মিশুকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

পাঁচবিবিতে নবাগত ইউএনও কাশপিয়া তাসরিনের যোগদান

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ

 

 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে কাশপিয়া তাসরিন যোগদান করেছেন।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানপত্র দাখিল করেন।
দুপুরে নবাগত ইউএনও পাঁচবিবি উপজেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেনের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি উপজেলায় উপস্হিত হলে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
নবাগত ইউএনও কাশপিয়া তাসরিন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জম্ম গ্রহণ করেন। তাঁর স্কুল ও কলেজ শিক্ষা জীবন কুড়িগ্রাম জেলায় শেষ করেন। পরবর্তীতে ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকত্ত্বর ডিগ্রী গ্রহণ করেন।
তিঁনি ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষা নবীশ কর্মকর্তা হিসাবে যোগদান করেন। সর্বশেষ বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।
তিনি কার্যালয়ে উপস্থিত কর্মকর্তাগণকে পাঁচবিবির উন্নয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান ।