June 5, 2026, 10:47 am
শিরোনাম :
গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সদস্যদের মাঝে উপহার বিতরণ। কালিয়াকৈরে ভিজিএফের চাল  বিতরণে অনিয়মের অভিযোগ “বিএসটিআই গাজীপুর কার্যালয় ও জেলা প্রশাসক গাজীপুরের উদ্যোগে গনসচেতনামূলক আলোচনা বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ শে মে বিশ্ব মেট্রোলজি দিবস বিএসটিআই গাজীপুর কার্যালয়ের উদ্যোগে কালিয়াকৈর উপজেলা ভূমিসেবা মেলা ২০২৬ এর উদযাপন, আয়োজনে প্রশাসন প্রেসক্লাব বকশীগঞ্জ গঠন : সভাপতি রনি, সম্পাদক মারুফ দিনাজপুরের বিরামপুরে জনগণের টাকায় দায়সারা কাজ! বেপারীটোলা গেন্দা বাজার সড়কে অনিয়মের অভিযোগ ‎নবীগঞ্জে ব্যাটারিচালিত মিশুকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

‎ ‎মোঃ নুরুল ইসলাম হবিগঞ্জ থেকে


‎হবিগঞ্জ সদর উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

‎শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাইকপাড়া বাইপাস পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

‎র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া বাইপাস এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় নছরতপুর এলাকা থেকে আসা একটি সবুজ রঙের সিএনজিকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। র‍্যাব সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হলেও অপরজন পালিয়ে যায়।

‎পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যমতে সিএনজিটি তল্লাশি করে ইঞ্জিনের ওপর রাখা চারটি পোটলা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাসহ সিএনজিটি জব্দ করা হয়।

‎গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সোহাগ মিয়া (২৬)। তিনি চুনারুঘাট উপজেলার ইকরতলী গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ মিয়া র‍্যাবকে জানিয়েছেন, পলাতক সহযোগীর সঙ্গে যোগসাজশে সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জে বিক্রির উদ্দেশ্যে আনছিলেন।

‎র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক ব্যক্তি ও জব্দ করা গাঁজা হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।