April 21, 2026, 9:36 am
শিরোনাম :
গাজীপুর মহানগর টঙ্গীতে মাদক কারবারীদের হাতে পুলিশ সদস্য গুরুতর আহত রাঙ্গামাটিতে জেলা পুলিশের দুই পরিদর্শককে বিদায় সংবর্ধনা প্রদান দিরাইয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে মব কালচারের শিকার সংবাদকর্মী রিফাত: জামায়াত নেতা ইমরানের বিরুদ্ধে অভিযোগ। একটি হারানো বিজ্ঞপ্তি পরিবারের লোকজন সন্ধান চাই উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস বনের গাছ কেটে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন কালিয়াকৈর বাংলা বর্ষবরণে বৈশাখী মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ,কথিত ‘পীর’ নিহত গোবিন্দগঞ্জ হাসপাতালে আধুনিক ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন……. ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ।

মাগুরার শ্রীপুরে নির্বাচন বিষয়ে সচেতনতামূলক মহড়া

মোঃ এরশাদ আলম শরিফ

 

 

মাগুরা শ্রীপুর উপজেলায় রবিবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন বাজারে নির্বাচন বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।  শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোহাম্মদ সালেক মূহিদ -এর নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়।

সচেতনতামূলক মহড়ায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী শ্রীপুর উপজেলা ক্যাম্প কমান্ডার সালাউদ্দিন আহম্মেদ, মাগুরার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম, আরডিসি সাজ্জাদ হোসেন,  সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, শ্রীপুর থানার অফিসার ইনর্চাজ শাহিন মিয়া, শ্রীপুর উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবীর, শ্রীপুরের বিজিবি ক্যাম্প কমান্ডারের প্রতিনিধি এসআই আব্দুল করিম খান, র্র্যাবের টিম প্রধান আবুল হুসাইনসহ অন্যরা।

এ মহড়ায় উপজেলার কাজলী, আমতৈল, সব্দালপুর, রাধানগর, নাকোল বাজারসহ বিভিন্ন বাজারে জনসাধারণের উদ্দেশ্য বক্তৃতা দেন। বক্তারা আসন্ন নির্বাচনে নির্ভয়ে ভোট প্রদান, কেউ ভয়ভীতি দেখালে তাৎক্ষণিক জানানো, নিজ নিজ পছন্দ মতো যাকে খুশি তাকে ভোট দেওয়ার আহবান জানান।