June 5, 2026, 10:59 am
শিরোনাম :
গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সদস্যদের মাঝে উপহার বিতরণ। কালিয়াকৈরে ভিজিএফের চাল  বিতরণে অনিয়মের অভিযোগ “বিএসটিআই গাজীপুর কার্যালয় ও জেলা প্রশাসক গাজীপুরের উদ্যোগে গনসচেতনামূলক আলোচনা বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ শে মে বিশ্ব মেট্রোলজি দিবস বিএসটিআই গাজীপুর কার্যালয়ের উদ্যোগে কালিয়াকৈর উপজেলা ভূমিসেবা মেলা ২০২৬ এর উদযাপন, আয়োজনে প্রশাসন প্রেসক্লাব বকশীগঞ্জ গঠন : সভাপতি রনি, সম্পাদক মারুফ দিনাজপুরের বিরামপুরে জনগণের টাকায় দায়সারা কাজ! বেপারীটোলা গেন্দা বাজার সড়কে অনিয়মের অভিযোগ ‎নবীগঞ্জে ব্যাটারিচালিত মিশুকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

ধনবাড়ীতে যৌথ বাহিনীর মহড়া

পলাশ পাল স্টাফ রিপোর্টার

 

 

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ (০৮ ফেব্রুয়ারি) রবিবার সকাল ১০ টায় যৌথ বাহিনীর আয়োজনে আসিয়া হাসান আলী মহিলা কলেজ ক্যাম্প থেকে শুরু হয়ে মহড়াটি তিতাস পাম্প, উপজেলা চত্বর হয়ে ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে নিউমার্কেট হয়ে ধনবাড়ীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয় এবং আসিয়া হাসান আলী মহিলা কলেজ ক্যাম্পে এসে শেষ হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু এবং নিরপেক্ষ করার লক্ষে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সায়েম ইমানের উপস্থিতিতে সেনাবাহিনীর মেজর মারুফ এর নেতৃত্বে ১১০ জন সৈনিক ও বিজিবি সুবেদার নজরুল এর নেতৃত্বে ২০ জন বিজিবি সদস্য এবং ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক এর নেতৃত্বে ৮ জন সদস্য নিয়ে এ টহল মহড়া শুরু হয়।

স্থানীয় ভোটর গোলাম রব্বানী জানায়, আশাকরি সেনাবাহিনী জনগণের আস্থা রক্ষা করবে। সুরুজ্জামান, জয়নাল আবেদীন, বিজয় হাসান রনি, সোহেল কামরুল হাসান টহল বিষয়ে সন্তোষ প্রকাশ করে জানায় এই টহল চলমান থাকলে আমরা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারব।

টাঙ্গাইল-১ আসনের দায়িত্বে থাকা মেজর রিফাত জানান, আমরা বিজিবি, পুলিশ, র‍্যাব ও সিভিল প্রশাসনের সহযোগিতায় ভোটারা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রদান করতে পারে এবং নির্বাচন সফল ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেই লক্ষে আমাদের টহল কার্যক্রম অব্যহত থাকবে।