আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ (০৮ ফেব্রুয়ারি) রবিবার সকাল ১০ টায় যৌথ বাহিনীর আয়োজনে আসিয়া হাসান আলী মহিলা কলেজ ক্যাম্প থেকে শুরু হয়ে মহড়াটি তিতাস পাম্প, উপজেলা চত্বর হয়ে ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে নিউমার্কেট হয়ে ধনবাড়ীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয় এবং আসিয়া হাসান আলী মহিলা কলেজ ক্যাম্পে এসে শেষ হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু এবং নিরপেক্ষ করার লক্ষে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সায়েম ইমানের উপস্থিতিতে সেনাবাহিনীর মেজর মারুফ এর নেতৃত্বে ১১০ জন সৈনিক ও বিজিবি সুবেদার নজরুল এর নেতৃত্বে ২০ জন বিজিবি সদস্য এবং ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক এর নেতৃত্বে ৮ জন সদস্য নিয়ে এ টহল মহড়া শুরু হয়।
স্থানীয় ভোটর গোলাম রব্বানী জানায়, আশাকরি সেনাবাহিনী জনগণের আস্থা রক্ষা করবে। সুরুজ্জামান, জয়নাল আবেদীন, বিজয় হাসান রনি, সোহেল কামরুল হাসান টহল বিষয়ে সন্তোষ প্রকাশ করে জানায় এই টহল চলমান থাকলে আমরা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারব।
টাঙ্গাইল-১ আসনের দায়িত্বে থাকা মেজর রিফাত জানান, আমরা বিজিবি, পুলিশ, র্যাব ও সিভিল প্রশাসনের সহযোগিতায় ভোটারা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রদান করতে পারে এবং নির্বাচন সফল ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেই লক্ষে আমাদের টহল কার্যক্রম অব্যহত থাকবে।