June 5, 2026, 7:30 am
শিরোনাম :
গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সদস্যদের মাঝে উপহার বিতরণ। কালিয়াকৈরে ভিজিএফের চাল  বিতরণে অনিয়মের অভিযোগ “বিএসটিআই গাজীপুর কার্যালয় ও জেলা প্রশাসক গাজীপুরের উদ্যোগে গনসচেতনামূলক আলোচনা বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ শে মে বিশ্ব মেট্রোলজি দিবস বিএসটিআই গাজীপুর কার্যালয়ের উদ্যোগে কালিয়াকৈর উপজেলা ভূমিসেবা মেলা ২০২৬ এর উদযাপন, আয়োজনে প্রশাসন প্রেসক্লাব বকশীগঞ্জ গঠন : সভাপতি রনি, সম্পাদক মারুফ দিনাজপুরের বিরামপুরে জনগণের টাকায় দায়সারা কাজ! বেপারীটোলা গেন্দা বাজার সড়কে অনিয়মের অভিযোগ ‎নবীগঞ্জে ব্যাটারিচালিত মিশুকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

মাহমুদ ডেনিমস লিমিটেডে সাধারণ ছুটি ঘোষণায় ক্ষুব্ধ শ্রমিকদের সড়ক অবরোধ

মোঃ আব্দুল হামিদ

 

মাহমুদ ডেনিমস লিমিটেডে টানা তিন মাস ধরে শ্রমিকদের বেতন ও ভাতা বন্ধ থাকায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন শত শত শ্রমিক। এমন পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা।

রবিবার (০৪ জানুয়ারি) সকাল থেকে বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবিতে শ্রমিকরা সফিপুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন এবং সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান তাদের কর্মকর্তাদের প্রায় ১২ মাস বেতন বাকিতারা মানবিক জীবন যাপন করছে।শ্রমিকরা জানান আমাদেরও প্রায় তিনমাস মাস ধরে আমরা কোনো বেতন পাই না। সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারছি না। ঘরভাড়া দিতে না পারায় বাড়িওয়ালারা আমাদের বের করে দেওয়ার হুমকি দিচ্ছে। এই অবস্থায় আবার কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে—এটা আমাদের সঙ্গে নির্মম তামাশা।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করছে, কিন্তু বাস্তবে কোনো সমাধান দিচ্ছে না। বেতন না দিয়েই কারখানা বন্ধ ঘোষণাকে শ্রমিকরা স্পষ্টভাবে অমানবিক ও দায়িত্বহীন সিদ্ধান্ত বলে আখ্যা দেন। বিক্ষোভ চলাকালে শ্রমিকরা দ্রুত তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান এবং অবিলম্বে কারখানা খুলে কাজ চালুর আহ্বান জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি মানা না হলে আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে কর্তৃপক্ষের পক্ষ থেকে আলোচনা ও সমাধানের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা সাময়িকভাবে সড়ক অবরোধ তুলে নেন।

শ্রমিকদের স্পষ্ট বক্তব্য—আশ্বাস নয়, এবার তারা দ্রুত তাদের ন্যায্য পাওনা চান। নির্ধারিত সময়ের মধ্যে তিন মাসের বেতন-ভাতা পরিশোধ না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।