June 12, 2026, 3:07 am
শিরোনাম :
মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত: মৃতদের গোসল করিয়ে মানবতার সেবা করছেন বিএনপি’র নেতা জলিল ও তাঁর ছেলে নবীগঞ্জের ৩টি ক্ষুদ্র দৃ:গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ- শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত “গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত” গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সদস্যদের মাঝে উপহার বিতরণ। কালিয়াকৈরে ভিজিএফের চাল  বিতরণে অনিয়মের অভিযোগ “বিএসটিআই গাজীপুর কার্যালয় ও জেলা প্রশাসক গাজীপুরের উদ্যোগে গনসচেতনামূলক আলোচনা বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ শে মে বিশ্ব মেট্রোলজি দিবস বিএসটিআই গাজীপুর কার্যালয়ের উদ্যোগে

“গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত”

মোঃ এরশাদ আলম শরিফ

 

পবিত্র ঈদুল আযহা-২০২৬ পরবর্তী পারস্পরিক সৌহার্দ্য ও আনন্দ ভাগাভাগি করে নিতে গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা পুলিশ লাইন্সে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জনাব মোঃ শরিফ উদ্দীন, পুলিশ সুপার, গাজীপুর মহোদয় উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় উৎসবের দিনগুলোতেও অনেকে পরিবারের সান্নিধ্য থেকে বঞ্চিত হন। তাই এ ধরণের আয়োজন সকল পুলিশ সদস্যের মাঝে কাজের ক্লান্তি দূর করে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং পারস্পরিক মেলবন্ধনকে আরও সুদৃঢ় করবে। পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আগত শিল্পী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পরিবেশিত গান পুলিশ সদস্যদের মুগ্ধ করে।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রীতিভোজ সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে গাজীপুর জেলা পুলিশের এই বর্ণিল ও সফল আয়োজনের সমাপ্তি হয়।