June 12, 2026, 2:05 am
শিরোনাম :
মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত: মৃতদের গোসল করিয়ে মানবতার সেবা করছেন বিএনপি’র নেতা জলিল ও তাঁর ছেলে নবীগঞ্জের ৩টি ক্ষুদ্র দৃ:গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ- শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত “গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত” গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সদস্যদের মাঝে উপহার বিতরণ। কালিয়াকৈরে ভিজিএফের চাল  বিতরণে অনিয়মের অভিযোগ “বিএসটিআই গাজীপুর কার্যালয় ও জেলা প্রশাসক গাজীপুরের উদ্যোগে গনসচেতনামূলক আলোচনা বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ শে মে বিশ্ব মেট্রোলজি দিবস বিএসটিআই গাজীপুর কার্যালয়ের উদ্যোগে

আন্তঃজেলা বাস চুর চক্রের পাঁচ  সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ  

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি 

 

 

গাজীপুরের কালিয়াকৈরে আন্তঃজেলা বাস চুর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। সংঘবদ্ধ চোর চক্র উপজেলার কালামপুর এলাকা হইতে গার্মেন্টস কারখানার শ্রমিকবাহি জুনায়েদ পরিবহন নামক একটি বাস চুরি করে নিয়ে যায়। পরে বাসের মালিকের দেওয়া অভিযোগের ভিত্তিতে গাজীপুরের চৌরাস্তা এলাকা থেকে নাঈম (৩৮) নামে চুর চক্রের  এক সদস্যকে গ্রেফতার করে তার দেয়া তথ্য মতে-চুর চক্রের আরো ছয় সদস্যকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও থানায় অভিযোগ সুত্রে জানা যায়,

আন্তঃজেলা একটি সংঘবদ্ধ বাস চোর চক্র উপজেলার কালামপুর এলাকা হইতে গার্মেন্টস শ্রমিক বাহি জুনায়েদ পরিবহন নামক (ঢাকা মেট্রো -জ -১৪-০৫২৬)একটি বাস চুরি করে নিয়ে যায়।

গত ১২ মার্চ রাতে বাসের নিয়মিত ড্রাইভার সবুজ গাড়িটি কালামপুর মাটিকাটা ডালাস গার্মেন্টসের সামনে রেখে পাশের দোকানে চা খেতে গেলে একটা সংঘবদ্ধ চোরচক্র বাসটি চুরি করে বগুড়া শহরের মাটিডালি এলাকায় নিয়ে যায় ।

পরে বাসটির মালিক জাকির হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত এজাহার দায়ের করলে একটি মামলা রুজু হয় যাহার নম্বর- ০২, তারিখ – ০২-০৪-২৬ ধারা-৩৭৯ পেনাল কোড ।

মামলার তদন্তকারী চৌকস অফিসার এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া গাজীপুর চৌরাস্তা এলাকা হইতে গত-৩/৪/২৬ইং তারিখ নাঈম(৩৮) কে গ্রেফতার করে তার দেয়া তথ্য মতে-ঢাকা জেলা আশুলিয়ার শ্রীপুর এলাকা হইতে এমদাদুল(৩৫)কে, নয়ারহাট এলাকা হইতে সবুজ(২৮) কে গ্রেফতার করে । গ্রেফতারকৃত এমদাদুলের দেয়া তথ্য মতে বগুড়া জেলা মাটিডালি এলাকা হতে রবিন ওরফে কাটার রবিন(২৩) এবং পারভেজ(৩০) , তুষার (২২)কে গ্রেফতার করে । গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা জানাশ,

চক্রের সরদার ল্যাংড়া এমদাদুল গাড়িটি সবুজ এবং নাঈমের মাধ্যমে বগুড়া মাটিডালি এলাকায় নিয়ে গিয়ে ধৃত আসামি পারভেজ রবিন এবং তুষারের মাধ্যমে বাসটি কেটে টুকরো টুকরো করে আশুলিয়া থানাধীন মোজার মিল এলাকায় আলী হোসেনের ভাঙ্গারির দোকানে সাদ্দামের নিকট বিক্রয় করে । পরবর্তীতে এসআই জাহাঙ্গীর  সাদ্দামকেও গ্রেফতার করে । এ ব্যাপারে এসআই জাহাঙ্গীর আলম বলেন-এটা একটা সংঘবদ্ধ বাস চোর চক্র। আন্তঃজেলা চুর চক্রটি আশুলিয়া, সাভার, ধামরাই, টাঙ্গাইল এলাকায় পরিবহনসহ বিভিন্ন বাহন চুরি করে থাকে  ।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) সাইফুল ইসলাম জানান-এই চোর চক্র ইতিপূর্বেও একাধিক এ ধরনের একাধিক অপরাধ সংগঠিত করেছে । গাজীপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।