June 19, 2026, 9:31 am
শিরোনাম :
মান্দায় মাদকসেবীদের আস্তানায়পুলিশের অভিযান,গ্রেফতার ৬ বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন গৌরনদী সার্কেলের অভিযানে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আত্মীয় লাশ দেখতে যাওয়ার সময় নিজের লাশ হয়ে না ফিরা দেশে। শেরপুর জেলা প্রশাসক গণ শুনানির মাধ্যমে সমস্যার সমাধান ও মানবিক সহায়তা করেন আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আটক গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালিয়াকৈরে বৃষ্টিতে জলাবদ্ধতা চরম  দুর্ভোগে পৌর বাসিন্দারা অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে গ্রেফতার ০৩ হারানো বিজ্ঞপ্তি সন্ধান চাই

 রাঙামাটিতে ওএমএস পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ, কর্মকর্তা–ডিলার যোগসাজশের দাবি

রাঙামাটি জেলা প্রতিনিধি:

 

– রাঙামাটি জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীনে পরিচালিত ওএমএস (Open Market Sale) কার্যক্রমে চাল ও আটা বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা ও একাধিক ডিলারের যোগসাজশে সরকারি খাদ্যশস্য আত্মসাতের অভিযোগও সামনে এসেছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, প্রতিটি ডিলার পয়েন্টে প্রতিদিন ১ টন (২০ বস্তা) চাল ও ১ টন (২০ বস্তা) আটা বিতরণের কথা থাকলেও বাস্তবে নির্ধারিত পরিমাণ পণ্য ভোক্তাদের হাতে পৌঁছাচ্ছে না। সকাল ০৯ঘটিকা থেকে বিকাল ০৫ঘটিকা পর্যন্ত ডিলার পয়েন্ট খোলা রাখার নিয়ম থাকলেও সকাল ১১/১২ ঘটিকার মধ্যে ডিলার পয়েন্ট এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। নিয়ম অনুযায়ী প্রতিদিনের বিতরণ তালিকায় ভোক্তাদের নাম, স্বাক্ষর বা টিপসই রেজিস্টার খাতায় সংরক্ষিত থাকার কথ…
[8:02 pm, 01/03/2026] Sharif News: ‎হবিগঞ্জে আলোচিত মুহিবুর হত্যা মামলার তিন বছর পর মূল আসামি ফজল গ্রেপ্তার

মোঃ হারুন মিয়া ভ্রাম্যমান প্রতিনিধি

‎হবিগঞ্জ সদর উপজেলার শিয়ালদাড়িয়া গ্রামের আলোচিত মুহিবুর রহমান হত্যা মামলার মূল আসামি মো. ফজল মিয়া (২৭) কে তিন বছর পর রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

‎পরে আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

‎পিবিআই হবিগঞ্জ ইউনিট সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৬ জুন রাত আটটার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শিয়ালদাড়িয়া গ্রামের আতর আলীর ছেলে মুহিবুর রহমান (২৫)।

‎পরদিন দুপুরে গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা আতর আলী সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

‎দীর্ঘ অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের ভিত্তিতে উপ-পুলিশ পরিদর্শক পিযুষ কান্তি দেবনাথের নেতৃত্বে পিবিআই টিম গত ২৭ ফেব্রুয়ারি ঢাকার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ফজল মিয়াকে গ্রেপ্তার করে।

‎জিজ্ঞাসাবাদে আসামি জানান, পারিবারিক ও সামাজিক অপমানের জেরে তিনি মুহিবুর রহমানকে হত্যা করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী, ২০২৩ সালের ২৬ জুন গভীর রাতে তিনি টিউবওয়েলের রড দিয়ে মুহিবুরকে আঘাত করেন এবং লাশ স্থানীয় এক ডোবায় ফেলে দেন।

‎পিবিআই হবিগঞ্জের পুলিশ সুপার মো. হায়াতুন নবী বলেন, “আসামির গ্রেপ্তার ও স্বীকারোক্তির মাধ্যমে মামলার দীর্ঘদিনের রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। আদালতে দেওয়া জবানবন্দি তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি আনবে।”

‎অতিরিক্ত আইজিপি (পিবিআই) মোস্তফা কামালের নির্দেশনায় মামলাটি তদারকি করা হয় বলে জানিয়েছে পিবিআই।