June 19, 2026, 9:34 am
শিরোনাম :
মান্দায় মাদকসেবীদের আস্তানায়পুলিশের অভিযান,গ্রেফতার ৬ বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন গৌরনদী সার্কেলের অভিযানে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আত্মীয় লাশ দেখতে যাওয়ার সময় নিজের লাশ হয়ে না ফিরা দেশে। শেরপুর জেলা প্রশাসক গণ শুনানির মাধ্যমে সমস্যার সমাধান ও মানবিক সহায়তা করেন আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আটক গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালিয়াকৈরে বৃষ্টিতে জলাবদ্ধতা চরম  দুর্ভোগে পৌর বাসিন্দারা অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে গ্রেফতার ০৩ হারানো বিজ্ঞপ্তি সন্ধান চাই

মান্দায় মাদকসেবীদের আস্তানায়পুলিশের অভিযান,গ্রেফতার ৬

মোঃ এরশাদ আলম শরিফ

 

 

নওগাঁর মান্দায় কোচড়া বাদলঘাটা মৎস্যজীবী পাড়ায় মাদকসেবীদের আস্তানায় অভিযান চালিয়ে ৬ জনক গ্রেফতার করা হয়।

সোমবার (১৫ জুন) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে মান্দা উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের কোচড়া বাদলঘাটা মৎস্যজীবী পাড়ার মাদ্রাসা মাঠ সংলগ্ন শাহিন আলমের নির্মাণাধীন ভবনের ছাদে অভিযান চালানো হয়।

এ সময় কয়েকজন ব্যক্তি গাঁজা সেবন করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।
অভিযানে শাহিন আলম (৩৬), গোলাম রাব্বি (২০), লিটন বাবু (১৭), আরমান রানা (১৮), আবু তাহের (২১) ও মেহেদী হাসানকে (২৩) আটক করা হয়। তারা সবাই বাদলঘাটা মৎস্যজীবী পাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করলে আটক ব্যক্তিরা গাঁজা সেবনের কথা স্বীকার করেন। ঘটনাস্থল থেকে মাদক সেবনের বিভিন্ন উপকরণও জব্দ করা হয়েছে।

মান্দা থানা অফিসার ইনচার্জ ওসি খোরশেদ আলম জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।