June 19, 2026, 9:50 am
শিরোনাম :
মান্দায় মাদকসেবীদের আস্তানায়পুলিশের অভিযান,গ্রেফতার ৬ বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন গৌরনদী সার্কেলের অভিযানে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আত্মীয় লাশ দেখতে যাওয়ার সময় নিজের লাশ হয়ে না ফিরা দেশে। শেরপুর জেলা প্রশাসক গণ শুনানির মাধ্যমে সমস্যার সমাধান ও মানবিক সহায়তা করেন আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আটক গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালিয়াকৈরে বৃষ্টিতে জলাবদ্ধতা চরম  দুর্ভোগে পৌর বাসিন্দারা অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে গ্রেফতার ০৩ হারানো বিজ্ঞপ্তি সন্ধান চাই

বকশীগঞ্জের বাট্টাজোড়ে শিশুদের ঝগড়ার জেরে সংঘর্ষ, আহত ৫

আরমান মিয়া, জামালপুর জেলা প্রতিনিধি।

 

 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পুরান বাট্টাজোড় গ্রামে শিশুদের মধ্যে তুচ্ছ ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিফাত উল্লাহ শিফাতের পরিবারের ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার শিফাতের শিশু কন্যার সঙ্গে প্রতিবেশী সদাগর মিয়ার ছেলের ঝগড়া হয়। পরে বিষয়টি দুই পরিবারের অভিভাবকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করে। এর জের ধরে রোববার সন্ধ্যায় শিফাত ও সদাগর মিয়ার মধ্যে আবারও কথা কাটাকাটি হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ করা হয়, সদাগর মিয়া, জিয়াউল হক, রহমত আলী, মুসলিম মিয়া, মিলন মিয়া ও রিয়াজুল হকের নেতৃত্বে একদল লোক শিফাতের বাড়িতে হামলা চালায়। এ সময় তার চারটি ঘরে ভাঙচুর করা হয় এবং আসবাবপত্র তছনছ করা হয়।

সংঘর্ষে শিফাত, তার মা মাজেদা বেগম, শফিকুল ইসলাম এবং অপর পক্ষের মিলন মিয়াসহ মোট পাঁচজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
শিফাত অভিযোগ করেন, হামলার সময় তার ঘর থেকে নগদ ৩ লাখ ২০ হাজার টাকা ও একটি চালের বস্তা লুট করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, সংঘর্ষের সংবাদ পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।