আত্বীয়ের লাশ দেখতে যাওয়ার পথে আখাউড়ায় ট্রাক সিএনজি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত
আখাউড়া পৌরসভার খড়মপুর বাইপাস মোড়ে আজ সকাল ১০ টার সময় ট্রাক ও সিএনজির সংঘর্ষ হয়। এসময় সিএনজি তে থাকা যাত্রী মো. কাশেম মিয়া(৫৫) কে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা গেছেন। নিহত কাশেম মিয়া অত্র উপজেলার ধরখার ইউপির রুটি নুরপুর গ্রামের আবুল হোসেন মিয়ার পুত্র।
এঘটনায় সিএনজি চালক পলাতক রয়েছেন এবং ট্রাকটি কে ছেড়ে দিয়েছে উপস্থিত জনতা।
জানা গেছে , এসময় ট্রাকটি ব্রাহ্মণবাড়ীয়া থেকে আখাউড়া আসছিল এবং সিএনজি টি বিজয়নগরের দিকে যাচ্ছিল। খড়মপুর বাইপাসের চৌরাস্তায় এ সংঘর্ষ ঘটে। নিহত কাশেম মিয়া তার জেটাশের মেয়ে বিজয় পত্তন মারা গেছে, এই খবর শুনে ঐ মরদেহ দেখার জন্য সিএনজি করে সেখানে যাচ্ছিল।