আজ ১৭ জুন ২০২৬ তারিখে জেলা প্রশাসক, শেরপুরের কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সেবাপ্রার্থীরা তাদের ব্যক্তিগত, সামাজিক ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা, অভিযোগ এবং আবেদন উপস্থাপন করেন। জেলা প্রশাসক, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন প্রতিটি আবেদন মনোযোগ সহকারে দেখেন এবং উত্থাপিত অভিযোগ শুনে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং বেশ কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক সহায়তার ব্যবস্থা গ্রহণ করেন।
জেলা প্রশাসক গণশুনানিতে প্রায় ৮০ জন ব্যক্তির বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা শুনেন। তন্মধ্যে ১৮ জন অসহায় ও দুস্থ ব্যক্তিকে মানবিক সহায়তার অংশ হিসেবে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং একজন ব্যক্তিকে পোশাক সরবরাহ করা হয়। পাশাপাশি চিকিৎসকের পরামর্শপত্র অনুযায়ী ২ জন রোগীকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে।
এছাড়া বিভিন্ন সমস্যার প্রকৃতি ও প্রয়োজন বিবেচনায় অন্যান্য সেবাপ্রার্থীদের যথাযথ সেবা নিশ্চিত করতে জেলা পুলিশ সুপারের কার্যালয়, জেলা পরিষদ, জেলা সমাজসেবা কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ভূমি অফিস এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখাসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় সুপারিশ ও নির্দেশনাসহ প্রেরণ করা হয়।
জনকল্যাণে গৃহীত সরকারি সেবা জনগণের কাছে সহজে ও নির্বিঘ্নে পৌঁছে দিয়ে সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরিতে জেলা প্রশাসনের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রচারে: মিডিয়া সেল, জেলা প্রশাসন, শেরপুর