June 12, 2026, 12:58 am
শিরোনাম :
মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত: মৃতদের গোসল করিয়ে মানবতার সেবা করছেন বিএনপি’র নেতা জলিল ও তাঁর ছেলে নবীগঞ্জের ৩টি ক্ষুদ্র দৃ:গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ- শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত “গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত” গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সদস্যদের মাঝে উপহার বিতরণ। কালিয়াকৈরে ভিজিএফের চাল  বিতরণে অনিয়মের অভিযোগ “বিএসটিআই গাজীপুর কার্যালয় ও জেলা প্রশাসক গাজীপুরের উদ্যোগে গনসচেতনামূলক আলোচনা বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ শে মে বিশ্ব মেট্রোলজি দিবস বিএসটিআই গাজীপুর কার্যালয়ের উদ্যোগে

দিনাজপুরের ‎বিরামপুরে কৃষি অফিসের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

‎ ‎দিনাজপুর জেলা প্রতিনিধি

‎দিনাজপুরের বিরামপুরে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

‎উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (৭ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে কৃষি অফিস চত্বরে কয়েকটি স্টল নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।

‎পার্টনার কংগ্রেসে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কমল কৃষ্ণ রায়। এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তানজিনা খাতুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শাহ আলম মিঞা, সমবায় অফিসার রাকিবুল ইসলাম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু প্রমূখ।

‎পার্টনার কংগ্রেসে উপজেলার প্রান্তিক সহ বিভিন্ন পর্যায়ের কৃষক-কৃষাণী, কৃষি সংশ্লিষ্ট উদ‍্যোক্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

‎পার্টনার কংগ্রেসে বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং উত্তম কৃষি চর্চার ধাপসমূহ প্রণয়ন ও বাস্তবায়নে পার্টনার প্রকল্প কাজ করছে। পার্টনার প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আধুনিক কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।