April 22, 2026, 3:24 pm
শিরোনাম :
গাজীপুর মহানগর টঙ্গীতে মাদক কারবারীদের হাতে পুলিশ সদস্য গুরুতর আহত রাঙ্গামাটিতে জেলা পুলিশের দুই পরিদর্শককে বিদায় সংবর্ধনা প্রদান দিরাইয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে মব কালচারের শিকার সংবাদকর্মী রিফাত: জামায়াত নেতা ইমরানের বিরুদ্ধে অভিযোগ। একটি হারানো বিজ্ঞপ্তি পরিবারের লোকজন সন্ধান চাই উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস বনের গাছ কেটে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন কালিয়াকৈর বাংলা বর্ষবরণে বৈশাখী মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ,কথিত ‘পীর’ নিহত গোবিন্দগঞ্জ হাসপাতালে আধুনিক ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন……. ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ।

গোবিন্দগঞ্জে বাশের সাথে ঝুলিয়ে থাকা মরদেহ উদ্ধার

মোঃশশরিফুল ইসলাম গোবিন্দগঞ্জ

 

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাশের সাথে ময়নুল ইসলাম তালুকদার (৪৫) নামের এক মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

‎‎আজ শনিবার ৩-জানুয়ারি/২৬ সকাল ১০-টার দিকে পৌরসভার পশ্চিম পান্তাপাড়া নামক স্হান হতে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

‎‎নিহত ময়নুল ইসলাম তালুকদার গোবিন্দগঞ্জ পৌরসভার ৮-নং ওয়ার্ডের পশ্চিম পান্তাপাড়ার মৃত দানেশ উদ্দিন তালুকদারের ছেলে।

তার পরিবার ও এলাকাবাসী জানান, ময়নুল ইসলাম তালুকদার কিছুদিন যাবত মানসিক দূচিন্তায় ভূগছিলেন। গতকাল শুক্রবার দুপুরের আগ থেকে তিনি বাড়িতে ছিলেন না। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে ফেসবুকে পোস্ট করা হয়। আজ শনিবার সকাল সাড়ে ৭-টার দিকে বাড়ির লোক ভিটায় বাশ কাটার সময় একটি মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে বাড়ির লোকজন এগিয়ে এসে মরদেহের পরিচয় সনাক্ত করে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার পুলিশ পরিদর্শক তদন্ত পবিত্র কুমার, সেকেন্ড অফিসার (এসআই) সেলিম রেজা ও উপ পুলিশ পরিদর্শক এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাশের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠীক কারণ জানা যাবে।