June 12, 2026, 12:59 am
শিরোনাম :
মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত: মৃতদের গোসল করিয়ে মানবতার সেবা করছেন বিএনপি’র নেতা জলিল ও তাঁর ছেলে নবীগঞ্জের ৩টি ক্ষুদ্র দৃ:গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ- শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত “গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত” গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সদস্যদের মাঝে উপহার বিতরণ। কালিয়াকৈরে ভিজিএফের চাল  বিতরণে অনিয়মের অভিযোগ “বিএসটিআই গাজীপুর কার্যালয় ও জেলা প্রশাসক গাজীপুরের উদ্যোগে গনসচেতনামূলক আলোচনা বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ শে মে বিশ্ব মেট্রোলজি দিবস বিএসটিআই গাজীপুর কার্যালয়ের উদ্যোগে

গোবিন্দগঞ্জের ফাঁসিতলা নামক স্হানে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-২

মোঃশরিফুল ইসলাম, গোবিন্দগঞ্জ

 

ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসি তলা নামক স্থানে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পৌরসভার বুজরুক বোয়ালিয়া মৌজার দূর্গাপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জনি (৩৯) এবং নাকাই ইউনিয়নের মালিনিপাড়া এলাকার শাহজালালের ছেলে সিদ্দিকুর রহমান (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা ফ্লাইওভারে উঠার সময় একটি দ্রুতগতির ট্রাক পিছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায়।দুর্ঘটনায় ট্রাকের হেলপারসহ মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।