June 13, 2026, 10:22 am
শিরোনাম :
রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ গোদাগাড়ীতে মাদক ও জুয়ায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ ইয়াবার পাইকারি ডিলার খোকন অতিষ্ঠ এলাকাবাসী নির্বিকার প্রশাসন। ডিমার্গেশনের নামে বাণিজ্য: কালিয়াকৈরে বন প্রহরীর যোগসাজশে বনের জমি দখলের মহোৎসব মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত: মৃতদের গোসল করিয়ে মানবতার সেবা করছেন বিএনপি’র নেতা জলিল ও তাঁর ছেলে নবীগঞ্জের ৩টি ক্ষুদ্র দৃ:গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ- শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত “গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত” গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সদস্যদের মাঝে উপহার বিতরণ। কালিয়াকৈরে ভিজিএফের চাল  বিতরণে অনিয়মের অভিযোগ “বিএসটিআই গাজীপুর কার্যালয় ও জেলা প্রশাসক গাজীপুরের উদ্যোগে গনসচেতনামূলক আলোচনা

গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুন্নি আক্তার

 

গাজীপুর মহানগরীর টঙ্গীর সাতাইশ চৌরাস্তা সংলগ্ন ধরপাড়া এলাকায় দেশের প্রথম ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দক্ষ জনবল তৈরি, জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বুধবার দুপুর ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ইনস্টিটিউটটির ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। একই সঙ্গে তিনি ইনস্টিটিউট প্রাঙ্গণে স্মারক বৃক্ষরোপণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের সাতাইশ চৌরাস্তা সংলগ্ন ধরপাড়া মৌজায় প্রায় ৮ দশমিক ২০ একর জমির ওপর ইনস্টিটিউটটি নির্মিত হচ্ছে। প্রকল্পের প্রথম ধাপে একটি আধুনিক একাডেমিক ভবন এবং ৬ তলা বিশিষ্ট আবাসিক হোস্টেলের তৃতীয় তলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।
সংশ্লিষ্টরা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় প্রশিক্ষিত জনবলের প্রয়োজনীয়তা বিবেচনায় এ ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ুর প্রভাব মূল্যায়ন, জরুরি সাড়া প্রদান ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ের স্বেচ্ছাসেবকদের বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের একটি বিশেষায়িত গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে উঠলে দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং উপকূলীয় ও বন্যাপ্রবণ অঞ্চলসহ সারা দেশে দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর অবদান রাখবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী
এম ইকবাল হোসেইন, মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।প্রকল্প সংশ্লিষ্টদের আশা, ইনস্টিটিউটটি চালু হলে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থাকে আরও আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত রূপ দিতে সহায়ক ভূমিকা পালন করবে।