June 17, 2026, 3:20 pm
শিরোনাম :
আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আটক গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালিয়াকৈরে বৃষ্টিতে জলাবদ্ধতা চরম  দুর্ভোগে পৌর বাসিন্দারা অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে গ্রেফতার ০৩ হারানো বিজ্ঞপ্তি সন্ধান চাই ধর্ষণ ও গুমের নাটকের প্রতিবাদে যশোর সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম ব্রিটিশের করা আইন বাতিল করে যুগোপযোগী আইন বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন গণধিকার পার্টি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ গোদাগাড়ীতে মাদক ও জুয়ায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ ইয়াবার পাইকারি ডিলার খোকন অতিষ্ঠ এলাকাবাসী নির্বিকার প্রশাসন।

কালিয়াকৈর বাংলা বর্ষবরণে বৈশাখী মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

পলাশ পাল স্টাফ রিপোর্টার

 

 

গাজীপুর কালিয়াকৈর উপজেলায় বাংলা নববর্ষ, ১৪৩৩-কে সাদরে বরণ করে নিতে কালিয়াকৈর উপজেলা প্রশাসনসহ অঞ্চলের সকল জাতিগোষ্ঠী, ধর্ম-বর্ণ, সকল বয়সি নাগরিকদের অংশগ্রহণে বৈশাখী মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ পহেলা বৈশাখ (১৪ এপ্রিল, মঙ্গলবার) কালিয়াকৈর উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী মঞ্চ-২ পর্যন্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণে নানা রঙের ভাস্কর্যসহ এক বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন গাজীপুর
১এর সংসদ সদস্য জনাব মজিবুর রহমান এমপি, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকতা এ এম এইচ মো. ফখরুল হোসাইন,
সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ ফাহিম শাহরিয়ার, সাংবাদিকসহ উপজেলার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বৈশাখ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে বৈশাখী মঞ্চ-২ এ পহেলা বৈশাখকে সাদরে বরণ করে নিতে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় নববর্ষকে স্বাগতম জানিয়ে উপজেলার প্রশাসন সহ সকল শ্রেণীর মানুষ বলেন , অনেক বছর পর আজ আমরা মন খুলে, প্রাণ খুলে নববর্ষের দিনটিকে পালন করতে পারছি।

উপজেলা নির্বাহী অফিসার এ এম এইচ ফখরুল হোসাইন দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন। দেশিয় ভাষা, সংস্কৃতিকে সামনে রেখে, জাতীয় সংস্কৃতির কুপ্রভাবকে পাশ কাটিয়ে সকলের সহযোগিতায় দেশকে এগিয়ে নিতে সরকার সচেষ্ট বলে তিনি জানান।

শুভেচ্ছা বক্তব্যে কালিয়াকৈর উপজেলা প্রশাসনসহ অনেকে বলেন, বাংলাদেশ বিভিন্ন জাতিগোষ্ঠীর দেশ। বিভেদ ভুলে, সবার আগে বাংলাদেশকে সামনে রেখে,জারি গান,পালাগান, যাত্রাগান, বৈশাখী মেলা, হালখাতা, দেশিয় সংস্কৃতির পরিচয়কে সামনে রেখেই এগিয়ে যেতে হবে।

দিনশেষে আমরা সবাই বাংলাদেশী, সবাই বাংলাদেশের জন্যই কাজ করি। সম্মিলিত ভাবেই দেশকে এগিয়ে নেব, সবার এই অঙ্গীকারই হোক।

কালিয়াকৈর উপজেলা পরিষদের প্রশাসন বলেন এই দিনে সবাই এক হয়ে, নতুন অঙ্গীকার নিয়ে অতীতের সব ব্যর্থতা ভুলে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিতে হবে। এমপি মজিবুর রহমান উপজেলা বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা নববর্ষ হাজার বছরের ঐতিহ্য।
নতুন প্রজন্মকেও বাংলা সংস্কৃতির পরিচয়কে ধারণ করতে তিনি আহ্বান জানান।
সংক্ষিপ্ত আলোচনায় শুভেচ্ছা জ্ঞাপনের পর উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের শিক্ষার্থী, শিল্পীদের অংশগ্রহণে নাচ, গানসহ মনোজ্ঞ ও উপভোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা সংস্কৃতিকে সামনে রেখে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক আয়োজন সকল শ্রেণী-পেশা, জাতিগোষ্ঠীর কালিয়াকৈর উপজেলা বাসী উপভোগ করে