June 17, 2026, 1:33 pm
শিরোনাম :
আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আটক গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালিয়াকৈরে বৃষ্টিতে জলাবদ্ধতা চরম  দুর্ভোগে পৌর বাসিন্দারা অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে গ্রেফতার ০৩ হারানো বিজ্ঞপ্তি সন্ধান চাই ধর্ষণ ও গুমের নাটকের প্রতিবাদে যশোর সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম ব্রিটিশের করা আইন বাতিল করে যুগোপযোগী আইন বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন গণধিকার পার্টি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ গোদাগাড়ীতে মাদক ও জুয়ায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ ইয়াবার পাইকারি ডিলার খোকন অতিষ্ঠ এলাকাবাসী নির্বিকার প্রশাসন।

কালিয়াকৈরে ৩ হাজার লিটার ডিজেল  জব্দ, কৃত্রিম সংকটের চেষ্টায় জরিমানা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

 

গাজীপুরের কালিয়াকৈরে কৃত্রিম সংকটের লক্ষ্যে অবৈধভাবে মজুদ রাখা প্রায় তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। পরে কৃত্রিম সংকট চেষ্টায় দোকানদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সাহেববাজার বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

দন্ডপ্রাপ্ত ব্যবসায়ী হলেন, কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকার মৃত সালামত উল্লাহর ছেলে। আবুল হোসেন (৬৫)।

এলাকাবাসী, পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের সাহেববাজার বাইপাস এলাকায় আবুল হোসেনের দোকানে কৃত্রিম সংকটের লক্ষ্যে ১৮ ড্রাম ডিজেল অবৈধভাবে মজুদ করে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের বাবর আলী মার্কেটের ওই দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা তেলসহ একজনকে আটক করে পুলিশ। এ অভিযানের খবর টের পেয়ে আরো কয়েকজন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই দোকান থেকে প্রায় ২ হাজার ৮৭০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ দোকান মালিক আবুল হোসেনের কাছ থেকে ১৮ ড্রাম ভর্তি প্রায় তিন হাজার লিটার ডিজেল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও কৃত্রিম সংকটের লক্ষ্যে অবৈধভাবে জ¦ালানি তেল মজুদ রাখার দায়ে দোকান মালিক আবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, জব্দকৃত ডিজেলের পরিমাণ আনুমানিক প্রায় তিন হাজার লিটার। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

এব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, কৃত্রিম সংকট তৈরির লক্ষ্যে অবৈধভাবে জ¦ালানি তেল মজুদ রাখার দায়ে দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে অবৈধ জ্বালানি তেল ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে