বুধবার(২৫ মার্চ)বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ—তাদের মাধ্যমে জনগণের প্রত্যাশা, সমস্যা ও সম্ভাবনা প্রশাসনের কাছে পৌঁছে যায়। তাই আস্থাভিত্তিক সম্পর্ক গড়ে তুলে সম্মিলিতভাবে কাজ করলেই গাজীপুরকে আধুনিক ও জনবান্ধব জেলায় রূপান্তর করা সম্ভব।”
দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা, যেখানে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন ও এডিসি (জেনারেল) মোঃ শাহরিয়ার নাজিরসহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার নাসির আহমেদ, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম মাসুম, দৈনিক দেশ রুপান্তরের গাজীপুর প্রতিনিধি আমিনুল ইসলাম,দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন, যুগান্তরের প্রতিনিধি শাহ শামসুল হক রিপনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাংবাদিক নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার উন্নয়ন কার্যক্রম, জনসেবা, তথ্যপ্রবাহের স্বচ্ছতা এবং মাঠপর্যায়ের নানা সমস্যা তুলে ধরে গঠনমূলক পরামর্শ দেন। তারা প্রশাসনের সঙ্গে ইতিবাচক সমন্বয়ের মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাংবাদিকদের বক্তব্যের পর,
জবাবে জেলা প্রশাসক বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার। জনগণের কল্যাণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে এবং এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি অতিরিক্ত জেলা প্রশাসক রাজ্বস্বকে বলেন সাংবাদিকদের জন্য তাদের বসার জায়গাটি নিশ্চিত করা যায় কিনা তা দেখার জন্য নির্দেশ প্রদান করেন।
প্রাণবন্ত ও ফলপ্রসূ আলোচনা শেষে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করার নতুন অঙ্গীকারে সভার সমাপ্তি ঘটে।