June 17, 2026, 12:29 pm
শিরোনাম :
আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আটক গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালিয়াকৈরে বৃষ্টিতে জলাবদ্ধতা চরম  দুর্ভোগে পৌর বাসিন্দারা অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে গ্রেফতার ০৩ হারানো বিজ্ঞপ্তি সন্ধান চাই ধর্ষণ ও গুমের নাটকের প্রতিবাদে যশোর সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম ব্রিটিশের করা আইন বাতিল করে যুগোপযোগী আইন বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন গণধিকার পার্টি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ গোদাগাড়ীতে মাদক ও জুয়ায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ ইয়াবার পাইকারি ডিলার খোকন অতিষ্ঠ এলাকাবাসী নির্বিকার প্রশাসন।

কালিয়াকৈর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়

পলাশ পাল স্টাফ রিপোর্টার

 

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
২৬ মার্চ ২০২৬ তারিখ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করে উপজেলা প্রশাসন । পরে কালিয়াকৈর গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে দোয়া আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর ১ এর
জাতীয় সংসদ সদস্য জনাব মজিবুর রহমান, উপজেলার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম শাহারিয়ার, কালিয়াকৈর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিন, সমাজসেবক কর্মকর্তা
জনাব মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোঃ নাজিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান। তাদের নেতৃত্বে শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস আনসার-ভিডিপি সদস্য, সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়াও কালিয়াকৈর উপজেলা বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং হিন্দু সম্প্রদায় সহ সর্বস্তরের জনগণ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
উক্ত কর্মসূচিকে ঘিরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। নিরাপত্তা নিশ্চিত করতে কালিয়াকৈর থানা পুলিশের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
মনোরম ও শান্তিপূর্ণ পরিবেশে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের স্মরণে বিভিন্ন স্কুল ও হাইস্কুলের ছাত্র-ছাত্রী দিয়ে কুচকাওয়াজ ও প্যারেডে ডিসপ্লের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয় এবং বিজয়ীদের ক্রেস্ট বিতরণ করা হয়। এসময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।