ঈদকে সামনে রেখে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চল ছেড়ে গ্রামে ফিরছেন লাখো মানুষ। আর সেই যাত্রায় অন্যতম বড় ভোগান্তির চিত্র দেখা যাচ্ছে গাজীপুরের চন্দ্রা ত্রিমুখী মোরে। অতিরিক্ত যানবাহন আর যাত্রী চাপে এই গুরুত্বপূর্ণ সড়কটি পরিণত হয়েছে জনসমুদ্রে।
ঈদ মানেই নারীর টানে বাড়ি ফেরা তবে সেই আনন্দযাত্রা যেন এবার পরিণত হয়েছে দুর্ভোগে। গাজীপুরের চন্দ্রা ত্রিমুখী মোর ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এখানে সকাল থেকেই দেখা যাচ্ছে মানুষের উপচে পড়া ভিড়।
শ্রমিক চাকরিজীবী পরিবার-পরিজন নিয়ে হাজারো মানুষ অপেক্ষা করছেন বাসের জন্য। অনেকেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও পাচ্ছেন না কাঙ্খিত যানবাহন। কেউ কেউ আবার ট্রাক, পিক আপ, কিংবা যে কোন উপলব্ধ জানেই ঝুঁকি নিয়ে রওনা দিচ্ছেন বাড়ির পথে।
শুধু যাত্রী নয় যানবাহনের চাপ ও কয়েকগুণ বেড়ে গেছে হলে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। কোথাও কোথাও কয়েক কিলোমিটার পর্যন্ত যানবাহন ধীর গতিতে চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করলেও যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। ঈদ যাত্রার এই আনন্দ যেন ভোগান্তিতে ম্লান হয়ে না যায় এমনটা প্রত্যাশা করছেন সবাই।
অথরিটিজ বলেছেন নিরাপদ যাত্রার নিশ্চিত করতে এবং ভিড় কমাতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।