April 17, 2026, 6:12 am
শিরোনাম :
গোবিন্দগঞ্জ হাসপাতালে আধুনিক ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন……. ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ। গাজীপুরে রাজিবের দাপট থামছেই না, আবারও সাংবাদিক লাঞ্ছিত গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা মামলায় গ্রেফতার-১ ধামরাইয়ের দুই কৃতি সন্তানের মিলনমেলা: জেলা পরিষদ প্রশাসককে এমপি তমিজ উদ্দিনের ফুলেল শুভেচ্ছা গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী । ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ। আন্তঃজেলা বাস চুর চক্রের পাঁচ  সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ   ফেসবুকে ভুয়া আইডি খুলে পর্নোগ্রাফি ছড়ানোর হুমকি ও ব্ল্যাকমেইলঃ মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা মামলায় গ্রেফতার-১

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার মো: আব্দুল হামিদ

পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬), ২৭ রমজান ১৪৪৭ হিজরি, দুপুর ২টায় সংগঠনের কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

গাজীপুরের ভোগড়া, বাসন এলাকায় অবস্থিত শোভন চৌধুরী শপিং কমপ্লেক্সে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম. কাজল খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, যুগান্তর গাছা প্রতিনিধি এম. আর. নাছির।

উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি হারিছুর রহমান শিপলু ও মো. মাসুদ করিম, সাধারণ সম্পাদক মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ খান, সুলতানা সরকার ও মুন্নি আক্তার। ধর্ম বিষয়ক সম্পাদক মো. শফিকুর রহমান।

বক্তারা বলেন, রমজানের তাৎপর্য মানুষকে সংযম, মানবিকতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই চেতনাকে ধারণ করেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শেষে উপস্থিত অতিথিবৃন্দের অংশগ্রহণে সুবিধাভোগীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।