গাজীপুরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে চন্দ্রা কেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা লক্ষ্যে আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মোঃ রহমত উল্লাহ- পুলিশ সুপার হাইওয়ে পুলিশ গাজিপুর রিজিয়ন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রফিকুল ইসলাম গনি ডিআইজি (অপারেশন উত্তর) হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শরিফ উদ্দিন পুলিশ সুপার গাজীপুর জেলা, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মো: শরিফুল আলম-নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগ গাজীপুর, এ.এইচ.এম ফখরুল হোসেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা কালিয়াকের গাজীপুর, এস.এম মাহফুজুর রহমান-সহকারি পরিচালক ইঞ্জিনিয়ারিং বিআরটিএ গাজীপুর সার্কেল গাজীপুর, মো: হুমায়ুন খান- সাধারণ সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সঞ্চালনায় ছিলেন অফিসার ইনচার্জ মো: সওগাতুল আলম নাওজোর হাইওয়ে থানা।