গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে উপজেলার চন্দ্রা এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে চন্দ্রা হাইওয়ে পুলিশ বক্সের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে ও নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডিআইজি (অপারেশনস- উত্তর) হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা জনাব মোঃ রফিকুল হাসান গনি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলার পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন, সড়ক ও জনপথ বিভাগ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী খ. মোঃ শরীফুল আলম, কালিয়াকৈর সহকারী কমিশনার ভূমি মোঃ ফাহিম শাহরিয়ার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুর কবীর খান, গাজীপুর সার্কেল ইঞ্জিনিয়ারিং বি আর টি এ সহকারি পরিচালক এস. এম. মাহবুবুর রহমান। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মিনার উদ্দিন, দেওয়ান জসিম উদ্দিন প্রমূখ।
এ সময় পরিবহন মালিক, শ্রমিক নেতা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও হাইওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সভার আয়োজন করে নাওজোড় হাইওয়ে থানা, হাইওয়ে পুলিশ, গাজীপুর রিজিয়ন।