June 17, 2026, 11:45 am
শিরোনাম :
আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আটক গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালিয়াকৈরে বৃষ্টিতে জলাবদ্ধতা চরম  দুর্ভোগে পৌর বাসিন্দারা অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে গ্রেফতার ০৩ হারানো বিজ্ঞপ্তি সন্ধান চাই ধর্ষণ ও গুমের নাটকের প্রতিবাদে যশোর সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম ব্রিটিশের করা আইন বাতিল করে যুগোপযোগী আইন বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন গণধিকার পার্টি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ গোদাগাড়ীতে মাদক ও জুয়ায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ ইয়াবার পাইকারি ডিলার খোকন অতিষ্ঠ এলাকাবাসী নির্বিকার প্রশাসন।

বকশীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি ও অগ্নি মহড়া।

মোহাম্মদ আরমান,জামালপুর প্রতিনিধি

 

 

জামালপুরের বকশীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটি যথাযথ মর্যাদায় পালন করতে মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হলে সেখানে অগ্নিকাণ্ড পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতিমূলক মহড়া প্রদর্শন করা হয়। বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা মহড়ায় অংশ নিয়ে আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল দেখান। পুরো কার্যক্রমে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল কুদ্দুস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল হাই, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান সুমন, শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, সমবায় কর্মকর্তা আবদুল জলিল, পরিসংখ্যান কর্মকর্তা রাফিউজ্জামান, খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
এ সময় ইউএনও মো. আবদুল হাই বলেন, দুর্যোগ মোকাবেলায় সচেতনতা ও পূর্বপ্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহড়ায় প্রদর্শিত কৌশলগুলো সঠিকভাবে আয়ত্ত করতে পারলে সিলিন্ডারজনিত দুর্ঘটনাসহ অগ্নিকাণ্ডের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

তিনি সবাইকে এ বিষয়ে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।