April 17, 2026, 7:19 am
শিরোনাম :
গোবিন্দগঞ্জ হাসপাতালে আধুনিক ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন……. ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ। গাজীপুরে রাজিবের দাপট থামছেই না, আবারও সাংবাদিক লাঞ্ছিত গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা মামলায় গ্রেফতার-১ ধামরাইয়ের দুই কৃতি সন্তানের মিলনমেলা: জেলা পরিষদ প্রশাসককে এমপি তমিজ উদ্দিনের ফুলেল শুভেচ্ছা গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী । ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ। আন্তঃজেলা বাস চুর চক্রের পাঁচ  সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ   ফেসবুকে ভুয়া আইডি খুলে পর্নোগ্রাফি ছড়ানোর হুমকি ও ব্ল্যাকমেইলঃ মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা মামলায় গ্রেফতার-১

দোয়ারাবাজারে নবনির্বাচিত এমপির পরিচিতি ও মত বিনিময় সভা

সুনামগঞ্জ প্রতিনিধি :

 

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধিজনদের সাথে সুনামগঞ্জ ০৫ ( ছাতক-দোয়ারা) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা হলরুমে সমাজ সেবা অফিসের উদ্যোগে আর্থিক অনুদান ও ঋণ বিতরণ অনুষ্ঠান এবং উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র বিতরণ করেন কলিম উদ্দিন আহমেদ (মিলন) এমপি।

 

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১২ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
, নবনির্বাচিত সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন,বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপি, বিএনপির অঙ্গসংগঠন,দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক প্রতিনিধিরা।

এসময় বক্তারা দোয়রাবাজার উপজেলার আইনশৃঙ্খলা উন্নয়ন নিয়ে সমস্যা ও পরামর্শ উপস্থাপন করেন।

উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।