April 17, 2026, 7:21 am
শিরোনাম :
গোবিন্দগঞ্জ হাসপাতালে আধুনিক ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন……. ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ। গাজীপুরে রাজিবের দাপট থামছেই না, আবারও সাংবাদিক লাঞ্ছিত গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা মামলায় গ্রেফতার-১ ধামরাইয়ের দুই কৃতি সন্তানের মিলনমেলা: জেলা পরিষদ প্রশাসককে এমপি তমিজ উদ্দিনের ফুলেল শুভেচ্ছা গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী । ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ। আন্তঃজেলা বাস চুর চক্রের পাঁচ  সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ   ফেসবুকে ভুয়া আইডি খুলে পর্নোগ্রাফি ছড়ানোর হুমকি ও ব্ল্যাকমেইলঃ মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা মামলায় গ্রেফতার-১

জামালপুর শহরের দড়িপাড়ায় আগুনে পুড়িয়ে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার।

মোহাম্মদ আরমান, জামালপুর প্রতিনিধি।

 

 

জামালপুর শহরের দড়িপাড়া মন্ডলপাড়া এলাকায় স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে গিয়ে একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে জানালার কাচ ভেঙে ভেতরে তাকালে খাটের ওপর এক নারীর দগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত নারী তাহমিনা আক্তার তানিয়া (৩৬)। তিনি মুকুন্দবাড়ী এলাকার বাসিন্দা আবু তাহেরের মেয়ে। প্রায় ১৫ বছর আগে তার সঙ্গে দড়িপাড়া এলাকার বাসিন্দা সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুর (৪০) এর বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে তাসফিক ও এক মেয়ে রয়েছে।

ঘটনার খবর পেয়ে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুনের নেতৃত্বে এবং সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সহযোগিতায় পুলিশ অভিযান চালায়। পরে তাৎক্ষণিক অভিযানে নিহতের স্বামী হোসাইন মো. তাইফুরকে গ্রেফতার করা হয়।
স্থানীয়দের দাবি, স্বামীর মাদকাসক্তিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল।

নিহতের মামা মনোয়ার ইসলাম কর্নেল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তানিয়া বাবার বাড়ি থেকে স্বামীর বাসায় যান। পরে রাত দেড়টার দিকে তানিয়ার ভাই তুহিন ফোন করে তাকে বোনের মৃত্যুর খবর জানায়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয় এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।