June 17, 2026, 10:04 am
শিরোনাম :
আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আটক গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালিয়াকৈরে বৃষ্টিতে জলাবদ্ধতা চরম  দুর্ভোগে পৌর বাসিন্দারা অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে গ্রেফতার ০৩ হারানো বিজ্ঞপ্তি সন্ধান চাই ধর্ষণ ও গুমের নাটকের প্রতিবাদে যশোর সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম ব্রিটিশের করা আইন বাতিল করে যুগোপযোগী আইন বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন গণধিকার পার্টি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ গোদাগাড়ীতে মাদক ও জুয়ায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ ইয়াবার পাইকারি ডিলার খোকন অতিষ্ঠ এলাকাবাসী নির্বিকার প্রশাসন।

জাতীয় সংসদের হুইপ হলেন হবিগঞ্জের জি কে গউছ

‎মোঃ ফরহাদ খান


‎জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জ-৩ (সদর–লাখাই–শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য জি কে গউছ।

‎মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‎সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা–১ সূত্রে জানা যায়, The Bangladesh (Whips) Order–এর Article 3(1) অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি এ নিয়োগ অনুমোদন দিয়েছেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত হুইপরা অবিলম্বে তাঁদের দায়িত্ব গ্রহণ করবেন।

‎জাতীয় সংসদে হুইপরা সংসদীয় কার্যক্রম পরিচালনা, দলীয় শৃঙ্খলা বজায় রাখা, সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা এবং আইন প্রণয়ন কার্যক্রমে সহায়তাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

‎জি কে গউছ দীর্ঘদিন ধরে হবিগঞ্জের রাজনীতিতে সক্রিয়। তিনি একাধিকবার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁর নেতৃত্বে নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

‎হুইপ পদে জি কে গউছের নিয়োগে হবিগঞ্জে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সন্তোষের পরিবেশ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন।

‎প্রসঙ্গত, রোববার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়।

‎তাঁদের মধ্যে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জি কে গউছও রয়েছেন।