April 21, 2026, 8:07 am
শিরোনাম :
গাজীপুর মহানগর টঙ্গীতে মাদক কারবারীদের হাতে পুলিশ সদস্য গুরুতর আহত রাঙ্গামাটিতে জেলা পুলিশের দুই পরিদর্শককে বিদায় সংবর্ধনা প্রদান দিরাইয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে মব কালচারের শিকার সংবাদকর্মী রিফাত: জামায়াত নেতা ইমরানের বিরুদ্ধে অভিযোগ। একটি হারানো বিজ্ঞপ্তি পরিবারের লোকজন সন্ধান চাই উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস বনের গাছ কেটে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন কালিয়াকৈর বাংলা বর্ষবরণে বৈশাখী মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ,কথিত ‘পীর’ নিহত গোবিন্দগঞ্জ হাসপাতালে আধুনিক ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন……. ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ এরশাদ আলম শরিফ

 

 

অদ্য ০২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মজিবুর রহমান এবং গাজীপুর-০২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম মঞ্জুরুল করিম রনি।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার। তিনি মহানগর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং উপস্থিত জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তাদের সাথে বিস্তারিত মতবিনিময় করেন।
সভায় অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান,
চাঁদাবাজ দমন,
ট্রাফিক ব্যবস্থাপনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবা প্রত্যাশী জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। মাননীয় সংসদ সদস্যবৃন্দ মহানগর এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।

উক্ত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ গাজীপুর মেট্রোপলিটন এলাকার বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।