June 17, 2026, 11:04 am
শিরোনাম :
আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আটক গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালিয়াকৈরে বৃষ্টিতে জলাবদ্ধতা চরম  দুর্ভোগে পৌর বাসিন্দারা অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে গ্রেফতার ০৩ হারানো বিজ্ঞপ্তি সন্ধান চাই ধর্ষণ ও গুমের নাটকের প্রতিবাদে যশোর সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম ব্রিটিশের করা আইন বাতিল করে যুগোপযোগী আইন বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন গণধিকার পার্টি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ গোদাগাড়ীতে মাদক ও জুয়ায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ ইয়াবার পাইকারি ডিলার খোকন অতিষ্ঠ এলাকাবাসী নির্বিকার প্রশাসন।

আমার দেশ নামে ভুয়া ফেসবুকে ॥ গৌরীপুরে যুগান্তর প্রতিনিধিসহ ১২ সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ দায়ের

মোঃ এরশাদ আলম শরিফ

 

দৈনিক যুগান্তরের ময়মনসিংহের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিনসহ ১২ সাংবাদিককে নিয়ে ‘আমার দেশ’ নামে ভুয়া ফেসবুক থেকে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন ও হুমকির ঘটনায় গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি /২৬) এ অভিযোগ দায়ের করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সালাহ উদ্দিন করিম। তিনি জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী সনাক্ত করার চেষ্টা চলছে। অভিযোগটি গৌরীপুর থানার সাব-ইন্সপেক্টর মাসুদুর রহমান তথ্য করছেন। তদন্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, ফেসবুক আইডি’র তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। অভিযোগকৃত পোস্টটিও মুছে দেয়া হয়েছে।
অভিযোগে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভ্রান্তিকর তথ্য দিয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি/২৬) একটি পোস্ট দেন। এ মন্তব্যে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা ছাড়াও নানা রকম হুমকি প্রদান করে। হুমায়ুন কবীর নামের একজন ব্যক্তি দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি পরিচালনা করছেন। তার বিবার্তা’র নিউজও এ আইডিতে শেয়ার করা হয়েছে। এছাড়াও একজন দলিল লেখককে সাময়িক বরখাস্ত করার পরে ওই দলিল লেখকের পক্ষ নেয় এ আইডির জনক। এ আইডিতে ব্যবসায়ী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নামে মিথ্যা-ভিত্তিহীন তথ্য প্রচার করে মান-সম্মানের ভয় দেখিয়ে রয়েছে চাঁদাবাজির অভিযোগ। এ ফেসবুক আইডিতে অশ্লীল নগ্নভিডিও প্রচার করে এ হুমায়ুন। এ হুমায়ুন কবীরকে পরিচয় সনাক্ত ও ঠিকানা অনুসন্ধানে কাজ করছে একটি গোয়েন্দা সংস্থাও।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হুমকিপ্রাপ্ত সংবাদিকরা হলেন দৈনিক কালবেলার গৌরীপুর প্রতিনিধি রাকিবুল ইসলাম, দৈনিক মানব কন্ঠের ওবায়দুর রহমান, দৈনিক গনকন্ঠের সুমন, বাংলাদেশের আলোর আব্দুর রউফ দুদু, মানবজমিনের শামীম হোসেন আলভী, প্রতিদিনের বাংলাদেশের শামীম আনোয়ার, ডেইলি ইন্ড্রাস্টির ফারুক আহমেদ, জনতার শেখ মো. বিপ্লব, সময়ের কন্ঠস্বরের হলি সিয়াম শ্রাবন, আলোকিত সকালের আব্দুল কাদির, আজকের পত্রিকার আরিফ আহমেদ।