April 21, 2026, 8:13 am
শিরোনাম :
গাজীপুর মহানগর টঙ্গীতে মাদক কারবারীদের হাতে পুলিশ সদস্য গুরুতর আহত রাঙ্গামাটিতে জেলা পুলিশের দুই পরিদর্শককে বিদায় সংবর্ধনা প্রদান দিরাইয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে মব কালচারের শিকার সংবাদকর্মী রিফাত: জামায়াত নেতা ইমরানের বিরুদ্ধে অভিযোগ। একটি হারানো বিজ্ঞপ্তি পরিবারের লোকজন সন্ধান চাই উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস বনের গাছ কেটে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন কালিয়াকৈর বাংলা বর্ষবরণে বৈশাখী মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ,কথিত ‘পীর’ নিহত গোবিন্দগঞ্জ হাসপাতালে আধুনিক ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন……. ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ।

বকশীগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগানে জাতীয় পতাকা উত্তোলন, ভাষা শহীদদের স্মরণে দোয়া….

মোহাম্মদ আরমান, জামালপুর প্রতিনিধি

 

 

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সকালে দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীদের কণ্ঠে ‘জয় বাংলা’ স্লোগান ধ্বনিত হয়। পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

পরে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ কাদির সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আইয়ুব আলী, তাতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহ নিয়াতসহ আরো অনেকেই।