June 17, 2026, 9:03 am
শিরোনাম :
হারানো বিজ্ঞপ্তি সন্ধান চাই ধর্ষণ ও গুমের নাটকের প্রতিবাদে যশোর সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম ব্রিটিশের করা আইন বাতিল করে যুগোপযোগী আইন বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন গণধিকার পার্টি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ গোদাগাড়ীতে মাদক ও জুয়ায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ ইয়াবার পাইকারি ডিলার খোকন অতিষ্ঠ এলাকাবাসী নির্বিকার প্রশাসন। ডিমার্গেশনের নামে বাণিজ্য: কালিয়াকৈরে বন প্রহরীর যোগসাজশে বনের জমি দখলের মহোৎসব মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত: মৃতদের গোসল করিয়ে মানবতার সেবা করছেন বিএনপি’র নেতা জলিল ও তাঁর ছেলে নবীগঞ্জের ৩টি ক্ষুদ্র দৃ:গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ- শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

‎লাখাইয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু,পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ ২০ জন আহত

‎ হবিগঞ্জ প্রতিনিধি।।


‎হবিগঞ্জের লাখাই উপজেলায় ফুটবল খেলা নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

‎শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালেই উপজেলার বামৈ ইউনিয়নের মারুগাছ গ্রামে এই ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে মারুগাছ গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও মোস্তাক মিয়ার ছেলের মধ্যে ফুটবল খেলার সময় বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি ধীরে ধীরে দুই পরিবারের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

‎শনিবার সকালে উভয় পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নিজ নিজ লোকজনকে জড়ো করে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষ প্রায় এক ঘণ্টা ধরে চলে। আহতদের মধ্যে অনেককে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

‎লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক বলেন,পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।