April 21, 2026, 9:37 am
শিরোনাম :
গাজীপুর মহানগর টঙ্গীতে মাদক কারবারীদের হাতে পুলিশ সদস্য গুরুতর আহত রাঙ্গামাটিতে জেলা পুলিশের দুই পরিদর্শককে বিদায় সংবর্ধনা প্রদান দিরাইয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে মব কালচারের শিকার সংবাদকর্মী রিফাত: জামায়াত নেতা ইমরানের বিরুদ্ধে অভিযোগ। একটি হারানো বিজ্ঞপ্তি পরিবারের লোকজন সন্ধান চাই উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস বনের গাছ কেটে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন কালিয়াকৈর বাংলা বর্ষবরণে বৈশাখী মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ,কথিত ‘পীর’ নিহত গোবিন্দগঞ্জ হাসপাতালে আধুনিক ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন……. ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ।

জয়পুরহাট চিনিকলে মাড়াই মৌসুম শেষে শ্রমিক-কর্মচারীদের আলোচনা সভা

জয়পুরহাট জেলা প্রতিনিধি

 

 

জয়পুরহাট চিনিকলের ২০২৫–২৬ অর্থবছরের মাড়াই মৌসুম সফলভাবে সম্পন্ন হওয়ায় শ্রমিক ও কর্মচারীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে চিনিকল চত্বরে জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জায়েদ হোসেন এবং প্রচার সম্পাদক আনিসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ