April 21, 2026, 10:45 am
শিরোনাম :
গাজীপুর মহানগর টঙ্গীতে মাদক কারবারীদের হাতে পুলিশ সদস্য গুরুতর আহত রাঙ্গামাটিতে জেলা পুলিশের দুই পরিদর্শককে বিদায় সংবর্ধনা প্রদান দিরাইয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে মব কালচারের শিকার সংবাদকর্মী রিফাত: জামায়াত নেতা ইমরানের বিরুদ্ধে অভিযোগ। একটি হারানো বিজ্ঞপ্তি পরিবারের লোকজন সন্ধান চাই উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস বনের গাছ কেটে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন কালিয়াকৈর বাংলা বর্ষবরণে বৈশাখী মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ,কথিত ‘পীর’ নিহত গোবিন্দগঞ্জ হাসপাতালে আধুনিক ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন……. ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ।

অবৈধ চোরাচালানের বিরুদ্ধে বিজিবির রাতভর তৎপরতায় বিপুল মালামাল জব্দ

মোঃ জিয়াউল হক জিয়া

 

 

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলাধীন মাটিফাটা নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় স্কিন সানরাইজ ক্রিম, জনসন বেবি শ্যাম্পু, পন্ডস ফেস ওয়াশ, বেটনোভেট সি-ক্রিম, সিশা হেয়ার অয়েল, সাবান, ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশ পাচারের চেষ্টা করে। বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় স্কিন সানরাইজ ক্রিম, জনসন বেবি শ্যাম্পু, পন্ডস ফেস ওয়াশ, বেটনোভেট সি-ক্রিম, সিশা হেয়ার অয়েল, সাবান, ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশ, ব্যাটারী চালিত ইজিবাইক, মোটরসাইকেল ও মোবাইলফোন আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য ২৮,০৯,৩২০/-

(আটাশ লক্ষ নয় হাজার তিনশত) টাকা।

চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবি টহল দল অদ্য ০৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন বানাইচিংড়িপাড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ০১টি ভারতীয় গরু আটক করা হয়। যার সিজার মূল্য ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ময়মনসিংহ সীমান্তে বিজিবি টহল দল কর্তৃক সর্বমোট ২৮,৭৯,৩২০/- (আটাশ লক্ষ ঊনআশি হাজার তিনশত বিশ) টাকা মূল্যের ভারতীয় স্কিন সানরাইজ ক্রিম, জনসন বেবি শ্যাম্পু, পন্ডস ফেস ওয়াশ, বেটনোভেট সি-ক্রিম, সিশা হেয়ার অয়েল, সাবান, ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশ ও গরু আটক করতে সক্ষম হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অধিনায়ক

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)