গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের তালুক শিমুলতলী করাতিপাড়া এলাকায় লালমিয়া( ৫৫) নামে এক অটোচালক ঋণের চাপ সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৩১ ই জানুয়ারি) ভোরে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সে উপজেলার তালুক শিমুলতলী করাতিপাড়া এলাকায় মৃত নালু মিয়ার ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, লালমিয়া প্রতিদিনের ন্যায় তার রুমে ও পাশের রুমে স্ত্রী, সন্তান ঘুমিয়ে পড়েন । শনিবার সকালে লাল মিয়া ঘরের দরজা না খোলায় তার স্ত্রী, সন্তানদের সন্দেহ হলে তারা ঘরে উকি দিয়ে দেখে সে ফাঁসিতে ঝুলে রয়েছে । তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। স্থানীয়দের দাবী ঋণগ্রস্থ লাল মিয়া ঋণের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক সাইদুল ইসলাম জানান, অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।