April 21, 2026, 11:53 am
শিরোনাম :
গাজীপুর মহানগর টঙ্গীতে মাদক কারবারীদের হাতে পুলিশ সদস্য গুরুতর আহত রাঙ্গামাটিতে জেলা পুলিশের দুই পরিদর্শককে বিদায় সংবর্ধনা প্রদান দিরাইয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে মব কালচারের শিকার সংবাদকর্মী রিফাত: জামায়াত নেতা ইমরানের বিরুদ্ধে অভিযোগ। একটি হারানো বিজ্ঞপ্তি পরিবারের লোকজন সন্ধান চাই উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস বনের গাছ কেটে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন কালিয়াকৈর বাংলা বর্ষবরণে বৈশাখী মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ,কথিত ‘পীর’ নিহত গোবিন্দগঞ্জ হাসপাতালে আধুনিক ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন……. ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ।

দেবিদ্বারে মাদক ও চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ১

মোঃ হাবিবুর রহমান সৌরভ

 

 

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মাদক ও চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিল্লাল হোসেন ওরফে বিল্লু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর তার নিজ বাসায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সেনাবাহিনীর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় প্রাথমিকভাবে মাদক ব্যবসা ও চোরাকারবারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের সত্যতা পাওয়ায় বিল্লাল হোসেন বিল্লুকে গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দেবিদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দেবিদ্বার থানা পুলিশ সূত্র জানায়, সেনাবাহিনীর হেফাজত থেকে গ্রেপ্তার হওয়া বিল্লুকে থানায় এনে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে তাকে ২৮ জানুয়ারি (বুধবার) সকালে আদালতে প্রেরণের লক্ষ্যে কুমিল্লায় চালান দেওয়া হয়েছে। এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন,“মাদক ও চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনী একজনকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।” তিনি আরও বলেন বিল্লাল হোসেন বিল্লুর নামে চাঁদাবাজি সহ আরও একাধিক মামলা রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মাদক ও চাঁদাবাজি সহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড নিয়ে নানা অভিযোগ শোনা যাচ্ছিল। সেনাবাহিনীর এই অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে তারা মন্তব্য করেন। প্রশাসন সূত্রে আরও জানা গেছে, মাদক ও চোরাকারবার দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।