April 21, 2026, 12:01 pm
শিরোনাম :
গাজীপুর মহানগর টঙ্গীতে মাদক কারবারীদের হাতে পুলিশ সদস্য গুরুতর আহত রাঙ্গামাটিতে জেলা পুলিশের দুই পরিদর্শককে বিদায় সংবর্ধনা প্রদান দিরাইয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে মব কালচারের শিকার সংবাদকর্মী রিফাত: জামায়াত নেতা ইমরানের বিরুদ্ধে অভিযোগ। একটি হারানো বিজ্ঞপ্তি পরিবারের লোকজন সন্ধান চাই উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস বনের গাছ কেটে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন কালিয়াকৈর বাংলা বর্ষবরণে বৈশাখী মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ,কথিত ‘পীর’ নিহত গোবিন্দগঞ্জ হাসপাতালে আধুনিক ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন……. ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ।

নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ডিজেসির মানববন্ধন

মোঃ রাসেল হোসেন ভ্রাম্যমান প্রতিনিধি

 

 

: নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি) আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) -এর সাবেক সভাপতি, ডিজেসির উপদেষ্টা পরিষদের সদস্য খায়রুজ্জামান কামাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য আবু হানিফ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য রাজু আহম্মেদ, আরজেএফ- এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, ডিজসির সহ সভাপতি হালিম মোহাম্মদ। সংগঠনের সভাপতি ইকরামুল কবীর টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা অনতিবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন। আগামী বৃহস্পতিবারের মধ্যে ঘটনার মুল নায়কসহ সকল আসামীকে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
গত ২৬ জানুয়ারী বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন ক্র্যাবের ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয় নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। সেখানে সাংবাদিকদের বহনকারী যানবাহন থেকে চাঁদা দাবী করে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা। সাংবাদিকরা প্রতিবাদ করলে সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে হামলা চালায়। এতে ডিজেসির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সাহেদ, স্থায়ী সদস্য, এস এম ফয়েজ ও মহসিন কবীরসহ ১০ জন সাংবাদিক আহত হন।এসময় আরো উপস্থিত ছিলেন ডিজেসির সদস্য সাগর, সাব্বির জুবায়ের।