June 13, 2026, 8:45 am
শিরোনাম :
রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ গোদাগাড়ীতে মাদক ও জুয়ায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ ইয়াবার পাইকারি ডিলার খোকন অতিষ্ঠ এলাকাবাসী নির্বিকার প্রশাসন। ডিমার্গেশনের নামে বাণিজ্য: কালিয়াকৈরে বন প্রহরীর যোগসাজশে বনের জমি দখলের মহোৎসব মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত: মৃতদের গোসল করিয়ে মানবতার সেবা করছেন বিএনপি’র নেতা জলিল ও তাঁর ছেলে নবীগঞ্জের ৩টি ক্ষুদ্র দৃ:গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ- শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত “গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত” গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সদস্যদের মাঝে উপহার বিতরণ। কালিয়াকৈরে ভিজিএফের চাল  বিতরণে অনিয়মের অভিযোগ “বিএসটিআই গাজীপুর কার্যালয় ও জেলা প্রশাসক গাজীপুরের উদ্যোগে গনসচেতনামূলক আলোচনা

ময়মনসিংহের গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ।

গৌরীপুর উপজেলা প্রতিনিধি;

 

 

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে (২৩জানুয়ারি/২৬) তারিখ,রোজ-শুক্রবার জুম্মার নামাজের পরে দুর্বৃত্তরা আগুন দেয়। আগুনে অফিসের ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ অফিসের আসবাবপত্র
পুড়ে ক্ষতিগ্রস্থ হয়।

এই বিষয়ে গ্রামীণ ব্যাংক গৌরীপুর শাখার ফিল্ড অফিসার রহিমা খাতুন জানান, ব্যাংক শাখার পাশেই তার বাসা। হঠাৎ জানালা ভাঙা অবস্থায় আগুন জ্বলতে দেখে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় তিনি দেখতে পান ব্যাংকের জানালা ভাঙা এবং ভেতরে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজনকে ডেকে বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

এবং ডৌহাখলা শাখা ব্যবস্থাপক শাহ মো. নজরুল ইসলাম জানান,ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। ফোন পেয়ে দ্রুত ব্যাংকে আসেন। শুনেছি জানালা ভাঙা ছিল। আপাতত এর বেশি কিছু বলতে পারছি না।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সরজমিন তদন্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের খোঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে। তিনি আরও জানান, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাগণ থানায় আছেন। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।