June 13, 2026, 8:39 am
শিরোনাম :
রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ গোদাগাড়ীতে মাদক ও জুয়ায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ ইয়াবার পাইকারি ডিলার খোকন অতিষ্ঠ এলাকাবাসী নির্বিকার প্রশাসন। ডিমার্গেশনের নামে বাণিজ্য: কালিয়াকৈরে বন প্রহরীর যোগসাজশে বনের জমি দখলের মহোৎসব মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত: মৃতদের গোসল করিয়ে মানবতার সেবা করছেন বিএনপি’র নেতা জলিল ও তাঁর ছেলে নবীগঞ্জের ৩টি ক্ষুদ্র দৃ:গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ- শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত “গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত” গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সদস্যদের মাঝে উপহার বিতরণ। কালিয়াকৈরে ভিজিএফের চাল  বিতরণে অনিয়মের অভিযোগ “বিএসটিআই গাজীপুর কার্যালয় ও জেলা প্রশাসক গাজীপুরের উদ্যোগে গনসচেতনামূলক আলোচনা

ময়মনসিংহ বিজিবি–শেরপুরে রাতভর অভিযানে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি :

 

 

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার রাতভর এসব মালামাল উদ্ধার করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২২ ও ২৩ জানুয়ারি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস ও জিরা আটক করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বেটনোভেট ক্রিম, নেভিয়া সফট ক্রিম, পন্ডস ফেসওয়াশ, পারফিউম, জনসন বেবি লোশন ও জিরা। এসব মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ ২৩ হাজার টাকা।

চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় একই দিনে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৪টি ভারতীয় গরু আটক করা হয়। এসব গরুর সিজার মূল্য ৩ লাখ ৭০ হাজার টাকা।

এছাড়া সীমান্তে বিজিবির কঠোর নজরদারির ফলে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গোমড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মদ পাচারের অপচেষ্টা ব্যর্থ করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করা হয়।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।

সব মিলিয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মোট ১৯ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস সামগ্রী, জিরা, গরু ও মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি টহল দল।

বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।