June 13, 2026, 10:48 am
শিরোনাম :
রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ গোদাগাড়ীতে মাদক ও জুয়ায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ ইয়াবার পাইকারি ডিলার খোকন অতিষ্ঠ এলাকাবাসী নির্বিকার প্রশাসন। ডিমার্গেশনের নামে বাণিজ্য: কালিয়াকৈরে বন প্রহরীর যোগসাজশে বনের জমি দখলের মহোৎসব মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত: মৃতদের গোসল করিয়ে মানবতার সেবা করছেন বিএনপি’র নেতা জলিল ও তাঁর ছেলে নবীগঞ্জের ৩টি ক্ষুদ্র দৃ:গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ- শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত “গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত” গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সদস্যদের মাঝে উপহার বিতরণ। কালিয়াকৈরে ভিজিএফের চাল  বিতরণে অনিয়মের অভিযোগ “বিএসটিআই গাজীপুর কার্যালয় ও জেলা প্রশাসক গাজীপুরের উদ্যোগে গনসচেতনামূলক আলোচনা

পটুয়াখালী জেলা সাংবাদিক ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক শফিকুল

মোঃ এরশাদ আলম শরিফ

 

পটুয়াখালী জেলা সাংবাদিক ক্লাবের ২০২৬–২০২৭ ইং মেয়াদের ৩১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে মোঃ রাসেল বিশ্বাস সভাপতি এবং মোঃ শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন।

গতকাল (শনিবার) ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ বিগত দিনের সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান নেতৃত্বকেই পুনরায় দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নেন।

সভাপতি: মোঃ রাসেল বিশ্বাস (পুনর্নির্বাচিত)
সাধারণ সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম (পুনর্নির্বাচিত)নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পটুয়াখালীর সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধী সমাজকে পটুয়াখালী জেলা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসাথে জেলার সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের মান উন্নয়নে নতুন কমিটি আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিকে পটুয়াখালী জেলা সাংবাদিক ক্লাবের নতুন কমিটি গঠন হওয়ায় জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।