June 15, 2026, 11:45 am
শিরোনাম :
হারানো বিজ্ঞপ্তি সন্ধান চাই ধর্ষণ ও গুমের নাটকের প্রতিবাদে যশোর সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম ব্রিটিশের করা আইন বাতিল করে যুগোপযোগী আইন বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন গণধিকার পার্টি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ গোদাগাড়ীতে মাদক ও জুয়ায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ ইয়াবার পাইকারি ডিলার খোকন অতিষ্ঠ এলাকাবাসী নির্বিকার প্রশাসন। ডিমার্গেশনের নামে বাণিজ্য: কালিয়াকৈরে বন প্রহরীর যোগসাজশে বনের জমি দখলের মহোৎসব মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত: মৃতদের গোসল করিয়ে মানবতার সেবা করছেন বিএনপি’র নেতা জলিল ও তাঁর ছেলে নবীগঞ্জের ৩টি ক্ষুদ্র দৃ:গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ- শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

ধর্ষণ ও গুমের নাটকের প্রতিবাদে যশোর সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজেস্ব প্রতিবেদক:

 

 

কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা জিসান মিয়ার বিরুদ্ধে ধর্ষণ ও আত্মগোপনে থেকে গুমের নাটক সাজানোর অভিযোগের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১২ টার দিকে বিক্ষোভ মিছিল করেছে যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদল।

আজ ক্যাম্পাসে আয়োজিত বিক্ষোভ মিছিলটি কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে বের করার দাবি জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরান, সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজান চৌধুরী, সভাপতি সোহানুর রহমান এবং সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন তদ্রূপ। এছাড়া কলেজ শাখা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

বক্তারা বলেন, কোনো অপপ্রচার ও নাটক সাজিয়ে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা সফল হবে না। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি করেন।