June 17, 2026, 3:16 pm
শিরোনাম :
আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আটক গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালিয়াকৈরে বৃষ্টিতে জলাবদ্ধতা চরম  দুর্ভোগে পৌর বাসিন্দারা অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে গ্রেফতার ০৩ হারানো বিজ্ঞপ্তি সন্ধান চাই ধর্ষণ ও গুমের নাটকের প্রতিবাদে যশোর সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম ব্রিটিশের করা আইন বাতিল করে যুগোপযোগী আইন বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন গণধিকার পার্টি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ গোদাগাড়ীতে মাদক ও জুয়ায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ ইয়াবার পাইকারি ডিলার খোকন অতিষ্ঠ এলাকাবাসী নির্বিকার প্রশাসন।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সড়ক উন্নয়নে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

 

 

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অধীনস্থ কাজীপাড়া মালীভাগ সড়কে উন্নয়ন কাজের সময় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। আজ (২৫ এপ্রিল ২০২৬) সকালে এলাকাবাসী দেখতে পান, সড়ক নির্মাণে ব্যবহৃত মালামাল মানসম্মত নয়, যা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দরপত্রের শর্ত অনুযায়ী উন্নয়ন কাজ হওয়ার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। নিম্নমানের ইট, বালু ও অন্যান্য উপকরণ ব্যবহার করে কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে বলে দাবি করেন তারা। এতে ভবিষ্যতে সড়কের স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এলাকাবাসী বিষয়টি দ্রুত তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা সতর্ক করে বলেন, “দরপত্র অনুযায়ী কাজ না হলে কোনোভাবেই এই কাজ চলতে দেওয়া হবে না। প্রয়োজনে কাজ বন্ধ করে দেওয়া হবে।”

এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার বা পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে সঠিক মান বজায় রেখে কাজ সম্পন্ন হয়।

স্থানীয় সচেতন মহল মনে করছে, যথাযথ তদারকি নিশ্চিত করা না হলে সরকারি অর্থের অপচয় এবং জনদুর্ভোগ বাড়তে পারে।