June 17, 2026, 3:16 pm
শিরোনাম :
আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আটক গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালিয়াকৈরে বৃষ্টিতে জলাবদ্ধতা চরম  দুর্ভোগে পৌর বাসিন্দারা অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে গ্রেফতার ০৩ হারানো বিজ্ঞপ্তি সন্ধান চাই ধর্ষণ ও গুমের নাটকের প্রতিবাদে যশোর সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম ব্রিটিশের করা আইন বাতিল করে যুগোপযোগী আইন বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন গণধিকার পার্টি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ গোদাগাড়ীতে মাদক ও জুয়ায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ ইয়াবার পাইকারি ডিলার খোকন অতিষ্ঠ এলাকাবাসী নির্বিকার প্রশাসন।

ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত ডাকাত নাজমুল গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

 

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের দীর্ঘদিনের নজরদারি ও গোপন অনুসন্ধানের পর অবশেষে ধরা পড়েছে আন্তঃজেলা ডাকাত দলের এক শীর্ষ সদস্য। এক নাটকীয় অভিযানে গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে গ্রেফতার করে নাজমুল হক (৩৩) নামের এই কুখ্যাত ব্যক্তিকে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৪ এপ্রিল রাত সাড়ে ৭টার দিকে বিজয়নগর থানা পুলিশের একটি বিশেষ দল তাকে আটক করে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় সক্রিয় একটি ডাকাত চক্রের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নাজমুল হকের বিরুদ্ধে চুরি, ডাকাতি এবং ডাকাতির প্রস্তুতিসহ অন্তত ৭টি মামলা রয়েছে। এছাড়া তার নামে আদালতের জারি করা ২টি গ্রেফতারি পরোয়ানাও ছিল, যা তাকে দীর্ঘদিন পলাতক অবস্থায় রেখেছিল।

গ্রেফতারকৃত হলেন বিজয়নগর উপজেলার চানপুর এলাকার শফিক মিয়ার ছেলে নাজমুল হক,
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার মাধ্যমে ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।