June 17, 2026, 12:34 pm
শিরোনাম :
আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আটক গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালিয়াকৈরে বৃষ্টিতে জলাবদ্ধতা চরম  দুর্ভোগে পৌর বাসিন্দারা অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে গ্রেফতার ০৩ হারানো বিজ্ঞপ্তি সন্ধান চাই ধর্ষণ ও গুমের নাটকের প্রতিবাদে যশোর সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম ব্রিটিশের করা আইন বাতিল করে যুগোপযোগী আইন বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন গণধিকার পার্টি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ গোদাগাড়ীতে মাদক ও জুয়ায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ ইয়াবার পাইকারি ডিলার খোকন অতিষ্ঠ এলাকাবাসী নির্বিকার প্রশাসন।

পাটগ্রাম মেডিকেল অফিসারকে হেনস্তার অভিযোগে দুই কথিত সাংবাদিকের বিরুদ্ধে মামলা

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ

 

 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বোরকা পরিহিত নারী জরুরি বিভাগে পাঠিয়ে মেডিকেল অফিসারকে হেনস্তার অভিযোগে দুই সাংবাদিকের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় গত শনিবার (২৮ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবযোগদানকৃত মেডিকেল অফিসার ডাঃ সাফাউল আলম বাদী হয়ে কামরান হাবিব ও মমিন খান মুন নামে দুই সাংবাদিকের বিরুদ্ধে পাটগ্রাম থানায় একটি মামলা করেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, হঠাৎ অজ্ঞাত বোরকা পরিহিত ২/৩ জন মহিলা ডিউটিরত চিকিৎসক ডাঃ সাফাউল আলমকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে সঙ্গে থাকা মোবাইল ফোন, দুটি সিম কার্ড ছিনিয়ে নেয় এবং চাকরি করতে হলে পাঁচ লক্ষ টাকা চাঁদা দিতে হবে বলে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। এমন অবস্থায় হাসপাতালে ডিউটিরত কর্মচারীগণ বুঝার আগে বিষয়টি ইউএইচএফপিও কোয়ার্টারের দিকে অবগত করার জন্য ডিউটি রুম থেকে বের হলে সাংবাদিক কামরান হাবিব ও সাংবাদিক মমিন খান মুন পথরোধ করে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।

এতে চাঁদা টাকা দিতে অপারাগতা প্রকাশ করলে ডাঃ সাফাউল আলম এর উপর ক্ষিপ্ত হয়ে সঙ্গে থাকা ৩/৪ জন অজ্ঞাতনামা লোকসহ শরীরের বিভিন্ন যায়গায় কিল ঘুসি মারে এবং হত্যার উদ্দেশ্য গলা টিপে ধরে।

এমতাবস্থায় হাসপাতালে ডিউটিরত নার্স ও ওয়ার্ড বয় তাৎক্ষনিক ভাবে এসে ডাঃ সাফাউল আলমকে উদ্ধার করেন। পরবর্তীতে আসামীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত কর্মস্থালে ডাঃ সাফাউল আলমের সম্মানের হানি ঘটায় বলে জানা যায়।