June 17, 2026, 12:09 pm
শিরোনাম :
আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আটক গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালিয়াকৈরে বৃষ্টিতে জলাবদ্ধতা চরম  দুর্ভোগে পৌর বাসিন্দারা অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে গ্রেফতার ০৩ হারানো বিজ্ঞপ্তি সন্ধান চাই ধর্ষণ ও গুমের নাটকের প্রতিবাদে যশোর সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম ব্রিটিশের করা আইন বাতিল করে যুগোপযোগী আইন বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন গণধিকার পার্টি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ গোদাগাড়ীতে মাদক ও জুয়ায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ ইয়াবার পাইকারি ডিলার খোকন অতিষ্ঠ এলাকাবাসী নির্বিকার প্রশাসন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও ঈদ পুনর্মিলনী উদযাপন

মোঃ এরশাদ আলম শরিফ

 

 

২৯/৩/২০২৬ইং রোজ রবিবার
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে অপরাধ পর্যালোচনা সভা ও ঈদ পূর্ণমিলন অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার মহোদয় মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দায়িত্ব পালনের আহ্বান জানান। বিভিন্ন স্থানে জ্বালানি তেলের সংকটের কারণে জ্বালানি তেলের পাম্প সহ বিভিন্ন ডিপোসমূহ পরিদর্শন ও নজরদারীতে রাখতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। তিনি জিএমপির বিভিন্ন ইউনিটে অনুদ্ঘাটিত মামলাসমূহ দ্রুত উদ্ঘাটন, নিষ্পত্তি ত্বরান্বিত করা, ওয়ারেন্ট তামিল জোরদার করা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অপরাধ পর্যালোচনা সভার পরবর্তীতে ঈদ উল ফিতর, ২০২৬ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এ পুনর্মিলনী পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে। তিনি সকলকে পেশাদারিত্ব, ঐক্য ও মানবিকতা বজায় রেখে জনগণকে মানসম্মত সেবা প্রদানের আহ্বান জানান।
উক্ত অপরাধ পর্যালোচনা সভা ও ঈদ পুনর্মিলনীতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ জিএমপির বিভিন্ন ইউনিট (ট্রাফিক, ডিবি, সিটিএসবি, কোর্ট) এর পুলিশ কর্মকর্তাগণ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার, সিআইডি এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।